এক্সপ্লোর

Rajouri Encounter: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ৫ ভারতীয় জওয়ান

রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জওয়ানের মৃত্যু।

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে নিহত ৫ ভারতীয় জওয়ান। রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জওয়ানের মৃত্যু। আহত জওয়ানদের ভর্তি করা হয়েছে উধমপুরের কমান্ড হাসপাতালে।

নিহত ৫ ভারতীয় জওয়ান: সূত্র মারফত জানা যায়, রাজৌরির কান্দি এলাকায় জঙ্গি আনাগোনা রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে টোটা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে হামলার ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের খোঁজে সেনার একটি দল গুহায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে জঙ্গিরা বিস্ফোরক ছুড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনার। বাকিদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেনার তরফে জানানো হয়েছে, আহত তিন সেনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

শহিদ বাঙালি জওয়ান: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান। শহিদ জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী। প্যারা কমান্ডো সিদ্ধান্ত দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা।২০১৯-এ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। জঙ্গি মোকাবিলায় একাধিক অপারেশনে যোগ দেন সিদ্ধান্ত। শহিদ বাকি ৪ জওয়ানের ১ উত্তরাখণ্ডের, ২ জন হিমাচলের ও ১ জন জম্মুর বাসিন্দা।     

বারামুলায় সংঘর্ষ: নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুলায় নিহত ২ জঙ্গি (Terrorists Killed)। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। এর আগে, গত কাল কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির প্রাণ যায়। বৃহস্পতিবার খুব ভোরে বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। হঠাতই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, দাবি নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর জোন পুলিশ ট্য়ুইট করে গোটা ঘটনার কথা জানায়। সঙ্গে এও জানানো হয়, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে কাশ্মীর পুলিশের এডিজি, বিজয় কুমার বলেন, 'শাকির মাজিদ নাজার এবং হানান আহমেদ শেহ নামে লস্কর-ই-তৈবা-র দুই সদস্য মারা গিয়েছে। দু'জনেই শোপিয়ান জেলার বাসিন্দা।' 

আরও পড়ুন: Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা

সেরা শিরোনাম

Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?

ভিডিও

Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget