এক্সপ্লোর

CBSE Class 10 Results: প্রকাশিত হল সিবিএসই দশমের ফলপ্রকাশ, ছেলেদের টেক্কা মেয়েদের, বিস্তারিত জানুন

CBSE Class 10 Results: কয়েকটি অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা

নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। দশমের পরীক্ষায় ছাত্রদের টেক্কা দিয়েছে মেয়েরা।

প্রতিবারের মতো এবারও ছাত্রীদের সাফল্যের হার ৩.১৭ শতাংশ বেশি। ফলাফলের জন্য পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। সেই প্রতীক্ষার অবসান হল।

এবার ছাত্রীদের পাশের হার ৯৩.৩১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৪ শতাংশ।  এবছরের পাশের হার ৯১.৪৬ শতাশ। গত বছরের তুলনায় যা ০.৩৬ শতাংশ বেশি। গত বছর সামগ্রিক পাশের হার ছিল ৯১.১০ শতাংশ।

তিরুঅনন্তপুরম ফলাফল এবার সবচেয়ে ভালো। এখানে ৯৯.২৮ শতাংশ পরীক্ষার্থীই সফল। দ্বিতীয় স্থানে চেন্নাই। সেখানে পাশের হার ৯৮.৯৫ শতাংশ। তৃতীয় স্থানে বেঙ্গালুরু, পাশের হার ৯৮.২৩ শতাংশ। গুয়াহাটিতে পাশের হার সবচেয়ে কম ৭৯.১২ শতাংশ।

কেন্দ্রীয় বিদ্যালয়গুলির ফলাফল সবচেয়ে ভালো। পাশের হার ৯৯.২৩ শতাংশ। দ্বিতীয় স্থানে জওহর নবোদয় বিশ্ববিদ্যালয়। পাশের হার ৯৮.৬৬ শতাংশ।

সিবিএসই-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল বার করতে। সেই অনুযায়ী, সোমবার দ্বাদশ শ্রেণির ফল বেরিয়েছে, নিশঙ্ক জানিয়েছেন, বুধবারই বেরিয়ে যাবে দশম শ্রেণির ফল। রেজাল্ট জানতে চোখ রাখতে হবে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।

এবারের রেজাল্টে কোনও 'ফেল' থাকছে না। বদলে থাকছে 'এসেনশিয়াল রিপিট'। এবছর মোট ১৮ লক্ষ ৯৮ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী সিবিএসই দশম পরীক্ষায় বসেছে। এর মধ্যে ১১ লক্ষ ১ হাজার ৬৬৪ জন ছাত্র ও ৭ লক্ষ ৮৮ হাজার ১৯৫ জন ছাত্রী। এছাড়া, ১৯ জন রুপান্তরকামী পরীক্ষায় বসেছে।

এবার দেখে নিন কীভাবে জানবেন পরীক্ষার ফল--

  • www.cbseresults.nic.in- সাইটে যান।
  • যেখানে লেখা সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (ক্লাস-XII) ২০২০, সেখানে ক্লিক করুন। নতুন পেজে চলে যাবেন।
  • এরপর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি জমা দিন। পর্দায় দেখা যাবে আপনার নম্বর।
  • এবার ডাউনলোড করে প্রিন্ট নিতে পারেন।
  • এছাড়া ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের দিন এই টেলিফোন নম্বরগুলি প্রকাশ করে এনআইসি।

পাশাপাশি কয়েকটি অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা---

  1. ডিজিলকার অ্যাপ- সিবিএসই-তে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রাপ্ত নম্বর এসএমএস করা হয় এই অ্যাপে।
  2. উমাঙ্গ অ্যাপ- অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডো বেসড স্মার্টফোনে এই অ্যাপ পাওয়া যাবে।
  3. ডিজিরেজাল্টস অ্যাপ- ডিজিরেজাল্টস ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget