এক্সপ্লোর

চন্দ্রযান ২-র অবতরণ আসন্ন, উদগ্রীব মার্কিন বিজ্ঞানীরা

মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন ভারতের এই চন্দ্রযান প্রকল্প চাঁদের ভূতত্ত্ব সম্পর্কে তাঁদের কাছে আরও তথ্য আনবে।

ওয়াশিংটন: চন্দ্রযান ২-র ঐতিহাসিক ‘আলতো লাফের’ অপেক্ষায় মার্কিন মহাকাশ বিজ্ঞানী মহল। ঘড়ির কাঁটা ভারতীয় সময় রাত বারোটা পার হওয়ার পর ল্যান্ডার বিক্রম চাঁদের নামার চূড়ান্ত তোড়জোড় শুরু করবে। সফলভাবে নামতে পারলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারতই হবে চতুর্থ দেশ যারা চাঁদের সফট ল্যান্ডিং করবে। একইসঙ্গে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে তারা। মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন ভারতের এই চন্দ্রযান প্রকল্প চাঁদের ভূতত্ত্ব সম্পর্কে তাঁদের কাছে আরও তথ্য আনবে। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস চন্দ্রযানের চাঁদে নামার সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে, নাসার মহাকাশ বিজ্ঞানীরা এই ঐতিহাসিক ল্যান্ডিংয়ের প্রতিটি মুহূর্তে চোখ রাখবেন। মার্কিন সময় শুক্রবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে ল্যান্ডার বিক্রম চাঁদ ছোঁবে বলে আশা। ৬ চাকার রোভার প্রজ্ঞান যেখানে ঘুরবে সেই দক্ষিণ মেরু চাঁদের সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়েবসাইট স্পেট ডট কম। চন্দ্রযান ২-র এই ল্যান্ডিং সাইট সম্পূর্ণ অচেনা, মন্তব্য করেছেন জন হপকিনস ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির বৈজ্ঞানিক ব্রেট ডেনেভি। চন্দ্রযান ২ ভারত থেকে ১৩টি যন্ত্র নিয়ে যাচ্ছে, ১টি নাসা থেকে। ডেনেভি জানিয়েছেন, চন্দ্রযানের ইমেজিং ইনফ্রারেড স্পেকট্রোমিটার নিয়ে তিনি সব থেকে বেশি উত্তেজিত, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রতিফলিত আলো ধরা পড়বে এতে। এর ফলে চাঁদে জল খুঁজে পাওয়া ও তার গুণমান যাচাইয়ের ক্ষেত্রে দারুণ সুবিধে হবে কারণ একটি নির্দিষ্ট ওয়েভলেংথে জল আলো শুষে নেয়। নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে, ভারতের অন্যান্য মহাকাশ মিশনের তুলনায় চন্দ্রযান ২ কিছুটা খরচসাপেক্ষ। তবে সব মিলিয়ে খরচ পড়েছে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কম, অর্থাৎ ২০১৪-র হলিউড ছবি ইন্টারসেলার-ও এর থেকে দামি। চাঁদের দক্ষিণ মেরু বিজ্ঞানীদের কাছে সম্ভাবনার খনি কারণ সেখানে জল জমাট বেঁধে হওয়া বরফের সন্ধান মিলতে পারে। চাঁদে যদি ভবিষ্যতে কখনও মানুষ বাস করে তবে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদে জ্বালানি তৈরির জন্যও তা জরুরি। পৃথিবীর শক্তিক্ষেত্রে রীতিমত জরুরি হিলিয়াম ৩ চাঁদে আছে কিনা তাও জানা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget