এক্সপ্লোর

Independence Day 2021:বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ভারতের, রচনায় সময় লেগেছিল প্রায় তিন বছর

গণ পরিষদ স্বাধীন ভারতের সংবিধানের খসড়া রচনার ঐতিহাসিক কাজ সম্পূর্ণ করেছিল ১৬৫ দিনের এগারোটি অধিবেশনে।

কলকাতা : প্রত্যেক দেশেরই সংবিধানের নিজস্ব একটা দর্শন থাকে। অর্থাৎ নির্দিষ্ট কিছু আদর্শ ও নীতি, যেগুলির ওপর ভিত্তি করে রচিত হয় সংবিধান। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। সদ্য স্বাধীন ভারতীয়দের আশা আকাঙ্খা ও ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে রচিত হয়েছিল ভারতের সংবিধান। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের উদ্দেশ্য বর্ণিত রয়েছে।  

ভারতের সংবিধান রচিত হয়েছিল ১৯৪৬-এর ডিসেম্বর থেকে ১৯৪৯ এর ডিসেম্বর পর্যন্ত সময়ে। সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন। দেশের ইতিহাসে খুবই সংকটজনক ছিল ওই পর্ব। হিংসা, দেশভাগ, সামাজিক ও লিঙ্গ বৈষম্য এবং আর্থিক অনগ্রসরতা সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। সামাজিক সংহতি বিপন্ন হয়ে পড়েছিল। 
মৌলিক রাজনৈতিক নীতি, সরকারি প্রতিষ্ঠানগুলির কাঠামো, প্রক্রিয়া ও কর্তব্য নির্ধারণ করে দেওয়া হয় সংবিধানে। সেই সঙ্গে মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি সমূহ ও নাগরিকদের কর্তব্যসমূহের উল্লেখ করা হয়েছিল সংবিধানে। 

সংবিধানের খসড়া রচনা করেছিল গণ পরিষদ। প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন গণ পরিষদের সদস্যরা। ৩৮৯ সদস্য বিশিষ্ট গণ পরিষদ স্বাধীন ভারতের সংবিধানের খসড়া রচনার ঐতিহাসিক কাজ সম্পূর্ণ করেছিল ১৬৫ দিনের এগারোটি অধিবেশনে। এরমধ্যে ১১৪ দিন খসড়া সংবিধানের খসড়া বিবেচনার জন্যই ব্য়য় হয়েছিল। ১৯৪৭-এর ২৯ অগাস্ট গণ পরিষদ ড. বি আর অম্বেডকরের নেতৃত্বে একটি খসড়া কমিটি গঠন করে।এই কমিটির ওপরই ন্যস্ত হয়েছিল স্বাধীন ভারতের সংবিধানের খসড়়া রচনার দায়িত্ব। 

ভারতের সংবিধানে শুরু থেকেই সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে। সংবিধান অনুসারে, জাতি, ধর্ম, শিক্ষা-স্ত্রী-পুরুষ, ধনী-দরিদ্র নির্বিশেষে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত হয়েছে।  

ভারতের সংবিধান রচয়িতারা বিভিন্ন দেশের সংবিধান বিশদে পর্যালোচনা করেন এবং এই সব সংবিধান থেকে গুরুত্বপূর্ণ নানা উপাদান সংগ্রহ করেছেন। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হল ভারতের সংবিধান। ব্রিটেন, আয়ারল্যান্ড, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশের সংবিধানের উপাদান ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সংবিধান রচনার সময় তার সম্পূর্ণটাই ছিল হাতে লেখা ও ক্যালিগ্রাফড।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Embed widget