এক্সপ্লোর

India-China Border Dispute: ভারত-চিন সীমান্ত মেটেনি, এখনও সমাধানসূত্র বেরোয়নি, সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর

রাজনাথ আরও বলেছেন, চিন বেশ কয়েকবারই স্থিতাবস্থা বদলের চেষ্টা করেছে। কিন্তু আমাদের জওয়ানরা তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন।

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। আজ লোকসভায় তিনি জানিয়েছেন, ‘সীমান্ত বিবাদ খুবই গুরুতর বিষয়। দুই দেশ শান্তি স্থাপনের বিষয়ে সহমত। আশা করা যায়, শান্তিপূর্ণ আলোচনায় সমাধান মিলবে। কিন্তু ভারত-চিন সীমান্ত মেটেনি। এখনও সমাধানসূত্র পাওয়া যায়নি। সংসদের কাছে আমার অনুরোধ, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য সীমান্তে সশস্ত্রবাহিনীর জওয়ানরা যেভাবে লড়াই চালাচ্ছেন, তাতে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য একটি প্রস্তাব পাশ করা হোক। আমি আশ্বস্ত করছি, আমাদের জওয়ানদের মনোবল অটুট। সে বিষয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। লাদাখে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, ভারতের মানুষ সশস্ত্রবাহিনীর পাশে আছে। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি।’ রাজনাথ আরও বলেছেন, ‘চিন বেশ কয়েকবারই স্থিতাবস্থা বদলের চেষ্টা করেছে। কিন্তু আমাদের জওয়ানরা তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। আমাদের সশস্ত্রবাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি। আমরা সেনাবাহিনীর পাশে দৃঢ়তার সঙ্গে রয়েছি। গত ১৫ জুন আমাদের জওয়ানরা স্থিতাবস্থা বদলের চেষ্টা ব্যর্থ করে দেয়। জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। চিনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চিনের এই প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। দুই দেশকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মর্যাদা দিতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা এবং অভ্যন্তরীণ অঞ্চলে চিন প্রচুর সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। পূর্ব লাদাখ, গোগরা, কোঙ্গা হ্রদ, প্যাঙ্গং হ্রদের উত্তর ও দক্ষিণ পাড়ে বেশ কয়েকটি বিতর্কিত অঞ্চল আছে। সেই অঞ্চলগুলিতে ভারতীয় সেনাও পাল্টা ব্যবস্থা নিয়েছে।’ প্রতিরক্ষা জানিয়েছেন, ‘চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি স্পষ্ট বলি, আমাদের সেনা জওয়ানরা সীমান্তে সবসময় দায়িত্ববান আচরণ করেন। কিন্তু ভারতের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে সঙ্কল্প সম্পর্কে কোনও সন্দেহ থাকা উচিত নয়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget