এক্সপ্লোর

Kavach Technique Testing Video: ভারতীয় রেলের পরীক্ষা সফল, দুর্ঘটনা রুখে দিল ‘কবচ’

Indian Railways: যে দু’টি লোকোমোটিভ নিয়ে ‘কবচ টেকনিক টেস্টিং’ হল, তার একটিতে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অপরটিতে ছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। এই পরীক্ষা সফল হওয়ায় খুশি রেলের কর্তারা।

নয়াদিল্লি: ভারতীয় রেলের (Indian Railways) ইতিহাসে একাধিকবার দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ (Collision) হয়েছে। এই দুর্ঘটনা রোখার জন্য বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে রেল বিভাগ। এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে দুর্ঘটনা রুখে দেওয়া যায় কি না, সেটাই পরীক্ষা করে দেখা হল। এই পরীক্ষা ১০০ শতাংশ সফল। দু’টি লোকো একই লাইনে পরস্পরের দিকে ছুটে আসছিল, কিন্তু ‘কবচ’-এর (Kavach Technique Testing) মাধ্যমে ধাক্কা লাগার আগেই একটি অপরটির চেয়ে ৩৮০ মিটার দূরত্বে থেমে গেল। ফলে দুর্ঘটনা ঘটল না।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নিজে একটি ট্রেনে ছিলেন। এই পরীক্ষা সফল হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রেলমন্ত্রী জানিয়েছেন, ‘লেভেল ক্রসিংয়ের কাছাকাছি ট্রেন আসতেই হুইসেল বাজছে। ট্রেনের চালককে কিছু করতে হচ্ছে না। অটো হুইসেল টেস্ট সফল। মুখোমুখি সংঘর্ষ রোখার পরীক্ষাও সফল।’

Kavach Technique Testing Video: ভারতীয় রেলের পরীক্ষা সফল, দুর্ঘটনা রুখে দিল ‘কবচ’

রেলমন্ত্রকের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, ‘দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ রোখার পরীক্ষা সফল। কবচের সাহায্যে সামনে থেকে আসা লোকোটির ৩৮০ মিটার দূরে থেকে গিয়েছে লোকো। রেলমন্ত্রী লোকোমোটিভে থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন।’

রেলমন্ত্রীর পাশাপাশি রেলবোর্ডের চেয়ারম্যানও এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী যে লোকোমোটিভে ছিলেন, তার উল্টোদিক থেকে ছুটে আসা ট্রেনটিতে ছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান। সেকেন্দরাবাদে এই পরীক্ষা হয়। ‘কবচ টেকনিক টেস্টিং’ সফল হওয়ায় রেলের কর্তারা খুশি। তাঁদের আশা, এবার এই প্রযুক্তির সাহায্যে দুর্ঘটনা রুখে দেওয়া যাবে।

গত ১৩ জানুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে দুর্ঘটনায় পড়ে আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। লাইনচ্যুত হয় আটটি কামরা। ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ যায় ৯ যাত্রীর। এই দুর্ঘটনার পর ময়নাগুড়ি ছুটে যান রেলমন্ত্রী। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়। কবচের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনাও রুখে দেওয়া যায় কি না, সে বিষয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন রেলের কর্তারা।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget