এক্সপ্লোর

Israel Government Update:১২ বছর পর ক্ষমতাচ্যূত নেতানিয়াহু, ইজরায়েলে এল নতুন জোট সরকার

পার্লামেন্টে সামান্য ব্যবধানে ৬০-৫৯ ভোটে জিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একটি ছোট উগ্র জাতীয়তাবাদী পার্টির নেতা নাফতালি বেনেট।  

জেরুজালেম: ইজরায়েলেরে পার্লামেন্টে অনুমোদন পেল নতুন একটি জোট সরকার। ফলে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দীর্ঘ ১২ বছর পর বিরোধী আসনে বসতে হচ্ছে। এছাড়াও রাজনৈতিক সংকটের কারণে ইজরায়েলে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়।  পার্লামেন্টে সামান্য ব্যবধানে ৬০-৫৯ ভোটে জিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একটি ছোট উগ্র জাতীয়তাবাদী পার্টির নেতা নাফতালি বেনেট।  তবে ক্ষমতা ধরে রাখাটা তাঁর পক্ষে খুবই কঠিন হবে বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁকে রাজনৈতিকভাবে দক্ষিণপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী পার্টিগুলির একটি জগাখিচুড়ি জোট সামলে চলতে হবে। 
আট দলের জোটের নেতৃত্ব দিতে হবে বেনেটকে। এই আট দলের মধ্যে রয়েছে ছোট্ট একটি আরব গোষ্ঠীও।এই প্রথম সরকার গঠনে যুক্ত হয়েছে তারা। নেতানিয়াহু ও নতুন করে নির্বাচনের বিরুদ্ধে দলগুলি ঐক্যবদ্ধ। কিন্তু অন্যান্য বিষয়ে তাদের অমিলই বেশি। এই অবস্থায় নতুন জোট সরকার কিছুটা নমনীয় নীতি অনুসরণ করে চলবে বলে মনে করা হচ্ছে। তাদের কর্মসূচীর মধ্যে প্যালেস্তাইনের সঙ্গে উত্তেজনা প্রশমন ও  বড়সড় কোনও পদক্ষেপ ছাড়াই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি থাকবে বলে মনে করা হচ্ছে। 
এদিন সংসদে ভোটের সময় নীরবেই বসে থাকতে দেখা যায় নেতানিয়াহুকে। ভোট শেষ হওয়ার পর তিনি উঠে নিজের চেম্বারে চলে যান। তার আগে নতুন প্রধানমন্ত্রী- বেনেটের সঙ্গে করমর্দন করেন তিনি।  বেরিয়ে যাওয়ার আগে কিছুক্ষণের জন্য হতাশ নেতানিয়াহুকে কালো রঙের মেডিক্যাল মাস্ক পরে প্রধান বিরোধী নেতার চেয়ারে বসতে দেখা যায়।

উল্লেখ্য, এক সময় বেনেট ছিলেন নেতানিয়াহুর ভাবশিষ্য। সেই বেনেটই নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রী পদে আসীন হলেন।সব কিছু ঠিকঠাক থাকলে বেনেট দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর জোটের রূপকার ইয়ের লেপিড প্রধানমন্ত্রী হবেন।

নেতানিয়াহু পার্লামেন্টের বৃহত্তম দলের নেতা হিসেবে কাজ করবেন। পার্লামেন্টে জোট সরকারের তীব্র বিরোধিতাই এবার নেতানিয়াহুর লক্ষ্য হবে বলে মনে করা হচ্ছে। কোনও একটি দল বেঁকে বসলেই নতুন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে।ফলে নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার রাস্তা খুলে যেতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget