এক্সপ্লোর

স্টিভ স্মিথকে বিদ্রূপ ইংরেজদের, ‘যেমন কর্ম তেমন ফল’ জবাব আইসিসি-র

ব্রিটিশ বোলিংয়ের পাশাপাশি ক্রিকেট মাঠে ইংরেজ ফ্যানদের তীব্র আক্রমণও সামলেছেন স্মিথ। ব্যঙ্গ বিদ্রূপ, তাঁকে শুনিয়ে আপত্তিকর মন্তব্য- সবই চলেছে পুরোদমে।

কলকাতা: অ্যাশেজ সিরিজে দারুণ ফর্মে আছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে ভেলকি দেখাচ্ছেন তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ অ্যাশেজ টেস্টে ডাবল সেঞ্চুরি করে স্মিথ টপকে গিয়েছেন টেস্ট ক্রিকেটে এতদিনের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলিকে। অ্যাশেজে ৫টি ইনিংস খেলে এখনও পর্যন্ত ৬৭১ রান করেছেন তিনি। কিন্তু কথা হল, ব্রিটিশ বোলিংয়ের পাশাপাশি ক্রিকেট মাঠে ইংরেজ ফ্যানদের তীব্র আক্রমণও সামলেছেন স্মিথ। ব্যঙ্গ বিদ্রূপ, তাঁকে শুনিয়ে আপত্তিকর মন্তব্য- সবই চলেছে পুরোদমে। স্মিথ জবাব দিয়েছেন তাঁর ব্যাট দিয়ে, প্রথম ইনিংসে দ্বিশত রান করে। দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে করেছেন ৮২ রান। যে ইংরেজ ভক্তরা এই কদিন স্মিথকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করেছেন তাঁরাই উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকেছেন তাঁকে। আর এ নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ইংরেজ ফ্যানদের বিদ্রূপ করেছে তারা। টুইটে আইসিসি সংস্কৃত কর্ম শব্দটির ব্যাখ্যা করেছে। লিখেছে, কর্ম একটি নাউন। সংজ্ঞা হল, হিন্দু ও বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, ব্যক্তির কর্মের ওপর তার পরবর্তী অস্তিত্বের প্রকৃতি নির্ধারিত হয়। সঙ্গে এক ফ্যানের ছবি, তিনি মাথার ওপর ঠেলে দিয়েছেন ক্রন্দনরত স্টিভ স্মিথের গত বছরের একটি ছবি। অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, টেস্টের জন্য দল বাছতে হলে বিরাটের থেকে স্টিভকে সামান্য এগিয়ে রাখবেন তিনি। তবে তাঁকে না পেলে বিরাট আসবেন অবশ্যই, কারণ তিনি লেজেন্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget