এক্সপ্লোর

Mother Teresa Birth Anniversary: মাদার টেরেজার জন্মদিনে জেনে নিন তাঁর কিছু বিশেষ উক্তি

Mother Teresa: প্রয়াত হওয়ার ১৯ বছর পরে সন্ত ঘোষণা করা হয় মাদার টেরেজাকে।

কলকাতা : আজ জন্মদিন মাদার টেরেজার। ভারতরত্ন এবং নোবেল বিজয়ী মাদার টেরেজাকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি আমরা। নানা সময়ে পৃথিবীর নানা প্রান্তে ছুটে গিয়েছেন মানুষের সেবা করতে। দেখতে দেখতে কখন মানুষের কাছে 'মাদার' বা মা হয়ে উঠেছেন তিনি। ১৯৯৮ সালে এক উপজাতি মহিলাকে দুরারোগ্য রোগের হাত থেকে বাঁচিয়ে তোলায় ২০০৩-এ মাদার টেরেজার এই আলৌকিক ক্ষমতার প্রথম স্বীকৃতি দেন তৎকালীন পোপ দ্বিতীয় জন পল। একইভাবে ২০০৮ সালে দুরারোগ্য মস্তিষ্কের অসুখে আক্রান্ত মৃতপ্রায় এক ব্রাজিলিয়ানকে ব্যক্তিকে সারিয়ে তুলেছিলেন মাদার। ২০১৫ সালে এই ঘটনাটিকেও স্বীকৃতি দেন পোপ ফ্রান্সিস। প্রয়াত হওয়ার ১৯ বছর পরে সন্ত ঘোষণা করা হয় মাদার টেরেজাকে। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে সিলমোহর দেন পোপ ফ্রান্সিস।

২০১৬ সালের সেপ্টেম্বরে ভ্যাটিকান সিটিতে এক অনুষ্ঠানে সন্ত মর্যাদা জানানো হয় মাদার টেরেজাকে। ক্যাথলিকদের ধর্মবিশ্বাস অনুযায়ী, কর্মসূত্রে কেউ সন্ত হতে পারেন না। ঐশ্বরিক ক্ষমতার বলেই সন্ত হওয়া যায়। কারও অলৌকিক ক্ষমতার প্রয়োগে সাফল্যের অন্তত দু’টি ঘটনাকে পোপ স্বীকৃতি দিলে, মৃত্যুর পর তিনি সন্তের স্বীকৃতি পান। জীবনের পঁয়তাল্লিশটা বছর মাদার টেরেজা সঁপে দিয়েছিলেন অসহায় মানুষের সেবার। নিজের হাতে গড়ে তুলেছিলেন মিশনারিজ অফ চ্যারিটি।

মাদার টেরেজা সারা জগতে অনেক খ্যাতি পেয়েছেন নিজের কষ্টসাধ্য চেষ্টার কারণে। তবে পথটা এতটাও মসৃণ ছিল না যতটা না শুনতে মনে হচ্ছে। অসহায়দের নিয়ে চলাফেরার সঙ্গে তাঁর নিজের মধ্যেও অনেক উপলব্ধি এসেছিল যা তাঁর নানা উক্তির মাধ্যমেই প্রকাশ পেয়েছে।

আজ তাই মাদার টেরেজার জন্মদিনে জেনে নিন তাঁর কিছু উক্তি-
১. যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো।
২. কারও নেতৃত্বের অপেক্ষা না করে নিজে থেকেই যে কোনও উদ্যোগ নেওয়া উচিত।
৩. শান্তির শুরুই হয় একচিলতে হাসি থেকে।
৪. যদি তুমি কোনও মানুষকে বিচার করতে যাও, তাহলে তোমার কাছে সেই মানুষের প্রতি কোনও ভালোবাসারই সময় থাকবে না।
৫. আমরা কেউই শুরুতেই কোনও বৃহৎ কাজ করে ফেলতে পারব না। কিন্তু ভালবাসা দিয়ে ছোট ছোট অনেক ভাল কাজ করে ফেলতে পারব। 
৬. অস্ত্র দিয়ে কখনওই শান্তিতে আসে না। শান্তি আসে ভালবাসা এবং সহানুভূতির হাত ধরে।
৭. দারিদ্র্য টাকা-পয়সা দিয়ে বিচার করা যায় না। একাকিত্ব এবং প্রিয়জনের ভালবাসার অনুভূতি না পাওয়াই সবথেকে বড় দারিদ্র্য।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget