এক্সপ্লোর

Covid19: দিল্লিতে লকডাউনের প্রয়োজন নেই, দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

Delhi Corona Update: মহারাষ্ট্রের মতোই দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দুই রাজ্যেই গতকাল নতুন করে করোনা আক্রান্ত হন ২০ হাজারেরও বেশি মানুষ। সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেজরিওয়াল।

নয়াদিল্লি: দিল্লিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। আজ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজারের বেশি হয়ে যেতে পারে। তবে তা সত্ত্বেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লকডাউনের প্রয়োজন নেই।’

দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সোমবার রাজ্য সরকার দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদের সঙ্গে বৈঠক করবে। দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গেও বৈঠক করবে রাজ্য সরকার।

দিল্লিতে লকডাউন জারি করবেন না বলে জানালেও, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। আজ নতুন করে ২২ হাজার করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া উদ্বেগের বিষয়। তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। গতবারের করোনার ঢেউয়ের তথ্য পর্যালোচনা করেই আমি এ কথা বলছি। ২০২১ সালের মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় যতজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং যতজনের মৃত্যু হয়েছিল, তার চেয়ে এখন অনেক কম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যুর হারও অনেক কম।’

দিল্লির মুখ্যমন্ত্রী নিজে কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন। তবে তিনি জানিয়েছেন, এক সপ্তাহ হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গতকাল দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হন ২০,১৮১ জন। একদিনে মৃত্যু হয় সাতজনের। পজিটিভিটি রেট বেড়ে হয় ১৯.৬০ শতাংশ।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বয়স বেশি ছিল এবং কোমর্বিডিটিও ছিল।

দিল্লিতে গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৮৬ জন। দিল্লির হাসপাতালগুলিতে করোনা আক্রান্তদের জন্য ১৪,১০৬টি বেড নির্দিষ্ট করে রাখা হয়েছে। তবে বেশিরভাগ বেডই এখনও পর্যন্ত খালি।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget