এক্সপ্লোর

করোনামুক্ত হওয়ার পরও কী কী সমস্যা হতে পারে? বলছেন চিকিৎসক থেকে কোভিড-১৯ জয়ীরা

করোনামুক্ত হয়ে গেলেও আসতে পারে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত সমস্যা। সাময়িকভাবে বাড়তে পারে ডিপ্রেসান, কমতে পারে শারিরীক কর্মক্ষমতা, বলছেন চিকিৎসকরা।

নয়াদিল্লি: করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকের রিপোর্ট তাঁকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করলেও এখনও তাড়া করে বেরচ্ছে আতঙ্ক। যদি আবার শরীরে সংক্রমণ ঘটে মারণভাইরাসের! বাড়ি ফিরেও তাই স্বাভাবিক হতে পারছেন না দিল্লির প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি, বছর ৪৫ এর রোহিত দত্ত। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, 'হাসপাতালে থাকাকালীন আমার সামান্য জ্বর থাকত, একটু কাশি ছিল। এখন  সুস্থ বোধ করছি। করোনাকে হারিয়ে ফিরে এসেছি এখনও বিশ্বাস হচ্ছে না!'

একই কাহিনি দিল্লির অন্য করোনা রোগী সফদরজং হাসপাতালের ডাঃ হুদারও। যখন তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এসেছিল, তখন সামান্য গা ব্যথা ও কাশি ছাড়া আর কোনও লক্ষণ ছিল না তাঁর মধ্যে। তিনি জানান, করোনার সঙ্গে মোকাবিলা করে সুস্থ হলেও মন থেকে যাচ্ছে না ভয়। বাড়ি ফেরার পরও নাকি তাঁর কাছে যেতে, কথা বলতে ভয় পাচ্ছেন বাড়ির লোক থেকে প্রতিবেশীরা।

চিকিৎসক মহেন্দ্র সাদানা ও পত্নী পুনম সাদানার রিপোর্ট যখন করোনা পজিটিভ আসে, তখন তাঁদের শরীরে প্রায় কোনও লক্ষণ ছিল না বললেনই চলে। দুজনেরই বয়স ৬০ পেরিয়েছে। করোনা লড়াইয়ে জয়ী হয়ে বাড়ি ফিরে এসেছেন দম্পতি। শরীরচর্চা করে চলছে তাঁদের জীবন স্বাভাবিক ছন্দে ফেরানের চেষ্টা। সুস্থ হয়ে ওঠার পর কারোরই শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা হয়নি।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনামুক্ত হওয়ার পরও লক্ষ্য করা যেতে পারে কিছু দীর্ঘমেয়াদি সমস্যা। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে পারে, কমতে পারে শারীরিক কসরৎ করার ক্ষমতারও। ৬ মাস পর্যন্ত শরীরের কোনও অঙ্গ সঞ্চলনায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে। গ্রাস করতে পারে স্ট্রেস ও ডিপ্রেশন। ব্রিটেনে সার্স রোগীদের কিছুদিন পর্যবেক্ষণ করে পাওয়া গেছে এই সমস্ত তথ্য। তবে এখনও পর্যবেক্ষণ করা হয়নি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা কোনও রোগীকে। রিপোর্টের ভিত্তিতে, করোনামুক্ত হয়ে গেলেও দীর্ঘমেয়াদি সমস্যার মধ্যে প্রধান হয়ে দাঁড়াতে পারে শ্বাসকষ্ট। যদিও দিল্লির করোনামুক্ত ব্যক্তিদের কারও আপাতত শ্বাসকষ্টের কোনও লক্ষণ নেই।

সফদরজং হাসপাতালে কয়েকজন করোনা আক্রান্তকে পর্যবেক্ষণ করে চিকিৎসরা জানান, ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলে করোনা। তাই কোভিডমুক্ত হলেও সারতে সময় লাগবে ফুসফুস। হতে পারে দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত সমস্যা। অন্যান্য ভাইরাসের আক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়। ক্ষতিগ্রস্থ হতে পারে শরীরের কিছু টিস্যুও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget