এক্সপ্লোর

পর্যবেক্ষক পদ তুলে ধরে রাখলেন ক্ষমতা, জঙ্গল ও পাহাড়ে শুভেন্দু, অরূপের কর্তৃত্ব কমিয়ে ‘মাস্টারস্ট্রোক’ মমতার

শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমের মতো নেতাদের কোর কমিটিতে ঢুকিয়ে ক্ষমতার কেন্দ্র ধরে রাখলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: পর্যবেক্ষককে কেন্দ্র করে জেলায় জেলায় আর কোনও ‘পাওয়ার পয়েন্ট’ তৈরি হবে না, সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পার্টি থেকে তুলে নেওয়া হয়েছে পর্যবেক্ষক পদ। যার ফলে জেলায় জেলায় কর্তৃত্ব কমতে চলেছে শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতামন্ত্রীদের।

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে তৃণমূলে বড় রদবদল, অরূপ রায়কে সরিয়ে দায়িত্বে লক্ষ্মীরতন, রাজ্য কমিটিতে ছত্রধর

পর্যবেক্ষক মহলের মতে, রাজস্থান, কর্ণাটক, মধ্যপ্রদেশের সাম্প্রতিকতম রাজনৈতিক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মূলত অনুগামীদের নিয়ে দলবদলের প্রবণতা রুখতে মমতার এই ‘মাস্টারস্ট্রোক’। এতদিন পর্যন্ত জঙ্গলমহলের দায়িত্বে ছিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই মেদিনীপুর সহ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও মালদার পর্যবেক্ষক ছিলেন তিনি। দলের ‘নব সংস্কার’ করে এই পর্যবেক্ষক পদই তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে শুভেন্দু সহ দুই দিনাজপুরের ওপর থেকে কর্তৃত্ব কমল রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। পাহাড়ে যে কর্তৃত্ব ছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের, তাও আর রইল না। একই সঙ্গে হাওড়া, হুগলির মতো কলকাতার কাছাকাছি জেলার ওপর থেকে দাপট কমে গেল ফিরহাদ হাকিমেরও।

পরিবর্তে যা হল, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিমের মতো নেতাদের কোর কমিটিতে ঢুকিয়ে ক্ষমতার কেন্দ্র ধরে রাখলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে দলের এই ‘স্টিয়ারিং’ কমিটিতে জায়গা হয়নি অরূপ বিশ্বাসের। পরিবর্তে ২১ সদস্যের সমন্বয় রক্ষাকারী কমিটিতে রাখা হয়েছে তাঁকে। অন্যদিকে হাওড়ায় রাজীব-অরূপের (রায়) দ্বন্দ্ব ঘুচিয়ে লক্ষ্মীরতন শুক্লকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে রাজ্য কমিটিতে। রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে ছত্রধর মাহাতোর মতো নেতাকেও। দায়িত্ব বেড়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর। আলিপুরদুয়ার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সিপিএমের একদা ‘ব্লু আইড বয়’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে রাজ্য সম্পাদকের পদও দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget