এক্সপ্লোর

Punjab Exit Poll 2022: পঞ্জাবের কুর্সিতে কে?এগিয়ে আপ, না কংগ্রেস? কার কত আসন? কী ইঙ্গিত সি ভোটার বুথ ফেরত সমীক্ষায়?

ABP Cvoter Punjab Exit Poll Result 2022:খন আগামী ১০ মার্চের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ওই দিন পাঁচ রাজ্যের ভোট গণনা হবে। ১০ মার্চ ভোটের ফল ঘোষণার পর জানা যাবে কোন রাজ্যে কোন দল সরকার গড়তে চলেছে।

নয়াদিল্লি: দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিন উত্তরপ্রদেশের সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে পাঁচ রাজ্যের বিধানসভার ভোটগ্রহণ সম্পর্ণ হয়েছে। এখন আগামী ১০ মার্চের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ওই দিন পাঁচ রাজ্যের ভোট গণনা হবে। ১০ মার্চ ভোটের ফল ঘোষণার পর জানা যাবে কোন রাজ্যে কোন দল সরকার গড়তে চলেছে। তবে ভোটের আগে বুথ ফেরত সমীক্ষায় ফলাফলের একটি আভাস পাওয়া যাচ্ছে। সি ভোটারের সমীক্ষাতেও ফলাফলের একটা ইঙ্গিত জানা যাচ্ছে।

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবে এবার পালা বদলের ইঙ্গিত। কংগ্রেসের থেকে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি।সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত,পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জয়ী হতে পারে ৫১ থেকে ৬১টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার ইঙ্গিত।

২২ থেকে ২৮টি আসন পেতে পারে কংগ্রেস। ২০ থেকে ২৬টি আসনে জয়ী হতে পারে শিরোমণি অকালি দল ও বিএসপি জোট।বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৭ থেকে ১৩টি আসন।১ থেকে ৫টি আসন পেতে পারে অন্য দলগুলি।

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে,৩৯ শতাংশ ভোট পেতে পারে আম আদমি পার্টি।কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৭ শতাংশ ভোট।২১ শতাংশ ভোট পেতে পারে শিরোমণি আকালি দল।এছাড়া বিজেপি-অমরিন্দর জোট ১০ শতাংশ ও অন্য দলগুলি ৩ শতাংশ ভোট পেতে পারে বলে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত।

সি ভোটারের Exit poll-এর ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন পাঞ্জাবেরর ১৬ হাজার ৫৩৩ জন ভোটারের সঙ্গে।মার্জিন অফ এরর - প্লাস মাইনাস ৩ শতাংশ।

বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে পঞ্জাবে যে কংগ্রেস ধাক্কা খাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অমরিন্দর সিংহকে বদলে চরণজিৎ সিংহ চন্নীকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস যে সাফল্যের আশা করছিলেন, তা সফল হয়নি বলেই ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়। অন্যদিকে, পঞ্জাবে প্রভাব বিস্তারের চেষ্টায় সাফল্য মিলতে পারে অরবিন্দ কেজরীবালের দলের। তারা প্রথমবার রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যেতে পারে। এমনই ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়। 

পঞ্জাবে ২০১৭-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছিল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল ৭৭ আসন। অকালি দল ১৫ ও বিজেপি ৩ আসনে জয়ী হয়েছিল। আম আদমি পার্টি ২০ আসনে জয়ী হয়েছিল। অন্যদের দখলে গিয়েছিল ২ আসন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget