এক্সপ্লোর

Delhi Acid Attack : দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা! ইউনিভার্সিটি যাওয়ার রাস্তাতেই ছোড়া হল অ্যাসিড, ঝলসে গেল ...

Acid attack on Delhi University student : রাস্তাতেই ২০ বছরের ওই ছাত্রীর গায়ে অ্য়াসিড ছুড়ে মারে অ্যাসিড। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। 

নয়াদিল্লি: ফের ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা রাজধানী দিল্লিতে। গা-শিউরে ওঠা ঘটনা । নৃশংস অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের এক ছাত্রী। ঝলসে গিয়েছে তার দুটি হাত। হাসপাতালে চরম যন্ত্রণায় কাতরাচ্ছেন মেধাবী ছাত্রী।

রবিবার দিল্লিতে অ্য়াসিড হামলার শিকার হন দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের এক ছাত্রী। দিল্লি পুলিশ সূত্রে খবর, বিশেষ ক্লাসের জন্য় লক্ষ্মীবাই কলেজে যাওয়ার সময়ে একদল যুবক তাঁকে ধাওয়া করে আসেন। অভিযোগ, জিতেন্দ্র বলে ছাত্রীর একজন পরিচিত ছেলেই এই কাণ্ড ঘটিয়েছে।  তার সঙ্গে আরও ২জন যুবক আরমান এবং ঈশানও মোটরবাইক নিয়ে সেখানে আসে। এরপর রাস্তাতেই ২০ বছরের ওই ছাত্রীর গায়ে অ্য়াসিড ছুড়ে মারে অ্যাসিড। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। 

 ছাত্রীর দাবি, ঘটনা ঘটিয়েই পালায় অভিযুক্তরা। নিজেকে যে কোনওভাবে বাঁচানোর চেষ্টা করলেও অ্য়াসিডে পুড়ে যায় ছাত্রীর ২ হাত। পুলিশ সূত্রে দাবি, ছাত্রীর বাবার অভিযোগ আগে থেকেই জিতেন্দ্র তাঁর মেয়ের পিছু নিত। কিছুদিন আগে তাঁদের মধ্য়ে বচসাও হয়। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে দাবি,  জিতেন্দ্র তার সহযোগী ঈশান এবং আরমানকে নিয়ে মোটরসাইকেলে করে আসে। পুলিশ বিবৃতিতে জানিয়েছে,  "ঈশান বলে ছেলেটি, আরমানকে একটি বোতল দিয়েছিল।  আরমানই উপর অ্যাসিড ছুঁড়ে মারে।" ছাত্রীটি তার মুখটি বাঁচাতে সক্ষম হলেও তার দুই হাতই পুড়ে যায়।

পুলিশ সূত্রে খবর, দিল্লি পুলিশের অপরাধ শাখা এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (FSL) দল প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তিন অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।                     

এই ঘটনা ফের একবার দিল্লি শহরে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল।   রাজধানীতে আরও শক্তিশালী প্রহরা এবং অ্যাসিড অপরাধের জন্য কঠোর শাস্তির দাবি জানাচ্ছে সাধারণ মানুষও।       

আইন বলছে, কোনও দোকানে বিক্রির জন্য অ্যাসিড রাখলে বিক্রেতাকে তা স্থানীয় থানায় জানাতে হবে। কোন অ্যাসিড, কত পরিমাণে মজুত রাখছেন, তার হিসেব দিতে হবে। কেউ অ্যাসিড কিনতে ক্রেতার সচিত্র পরিচয়পত্রের প্রতিলিপি রাখতে হবে। কী কারণে, কোন অ্যাসিড, কত পরিমাণে কিনছেন— সব বিক্রেতাকে নথিবদ্ধ করে রাখতে হবে। কিন্তু, এসব নিয়ম কি শুধুই খাতা কলমে? কীভাবে সহজলভ্য হচ্ছে অ্যাসিড? 

                     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget