এক্সপ্লোর

Actor Huma Qureshi brother Killed : 'বাড়ির সামনে থেকে গাড়ি সরাতে বলাই হল কাল', দিল্লিতে খুন অভিনেত্রী হুমা কুরেশির ভাই

সূত্রের খবর, দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিং বিরোধের জেরে বচসা বাঁধে। সেই বিরোধ গড়ায় হিংসায়।


নয়া দিল্লি :  পার্কিং বিরোধের জেরে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই। সূত্রের খবর, দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিং বিরোধের জেরে বচসা বাঁধে। সেই বিরোধ গড়ায় হিংসায়। অভিত্রেত্রী ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। পরিণাম হয় ভয়ঙ্কর। 

অভিনেত্রী হুমা কুরেশির তুতো-ভাই আসিফ কুরেশি।  বৃহস্পতিবার রাত ১১টার নাগাদ নিজামুদ্দিনের জঙ্গপুরা ভোগল লেনে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর । অভিযুক্ত  ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সূত্রে খবর, আসিফের বাড়ির প্রধান ফটকের সামনেই দুই চাকার গাড়ি পার্ক করা ছিল। সম্ভবত সেটি সরিয়ে নিতে বলা থেকেই দুই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আক্রমণের পর, আসিফকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।  চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আসিফের স্ত্রী এবং আত্মীয়-স্বজনদের অভিযোগ, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে এত বড় হিংসার ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।                                   

পুলিশ সূত্রে খবর,  অভিযুক্তের সঙ্গে এর আগেও এই পার্কিং করা নিয়ে ঝগড়া হয়েছিল। বৃহস্পতিবার, আসিফ যখন কাজ থেকে ফিরে আসেন, তখন তিনি বাড়ির প্রধান প্রবেশপথের সামনেই ওই প্রতিবেশীর দু-চাকার গাড়িটি দেখতে পান। তিনি তখন তাদের গাড়িটি সরাতে বলেন। এরপরই বাঁধে বচসা।   আসিফের স্ত্রীর মতে, অভিযুক্তরা ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেওয়ার পরিবর্তে আসিফকে গালিগালাজ করতে শুরু করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়াও হয়। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ২ জনের নাম উজ্জ্বল ও গৌতম । দুই জনেরই বয়স ২০র নিচে। তদন্ত চলছে।

ঘটনার গা-শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। হুমার তুতো ভাই আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি জানিয়েছেন, ঘটনার সূত্রপাত রাত নটা-সাড়ে নটা নাগাদ । প্রথমে কথা কাটাকাটির পর অভিযুক্তরা চলে গেলেও, পরে ফিরে আসে ফের হুমকি দিতে থাকে। এরপর আসিফকে পরপর কোপ মারা শুরু হয়। তিনিও আসিফের ভাইকে ডেকে পাঠান। কিন্তু তিনি আসার আগে বিপদ যা ঘটার ঘটে গিয়েছে। রক্তবন্যা বয়ে গিয়েছে।   

এই ঘটনায় এখনও হুমা কুরেশির প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget