এক্সপ্লোর

Paresh Rawal : পরেশ রাওয়ালের ভোট-ভাষণে বাঙালিদের মাছভাজা নিয়ে কটাক্ষে ঝড়, ক্ষমা চেয়ে লিখলেন ...

Actor Paresh Rawal Controversy : ' গ্যাস সিলিন্ডার নিয়ে কী হবে? বাঙালিদের মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি?' পরেশের কটাক্ষে ঝড় !

আমদাবাদ: একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও এ রাজ্যের শাসক দলের সব নেতানেত্রীরাই মৃল্যবৃদ্ধি ইস্যুতে বিভিন্ন সভা থেকে বিঁধছেন কেন্দ্রীয় সরকারকে, তখনই গ্যাস সিলিন্ডার প্রসঙ্গে বাঙালিদের বিদ্ধ করলেন অভিনেতা পরেশ রাওয়াল। আর তাই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গুজরাতে বিজেপির প্রচারসভায় এসে বাঙালিদের নিয়ে একটি মন্তব্যে মৎস্য প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ' গ্যাস সিলিন্ডার নিয়ে কী হবে? বাঙালিদের মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি?'

গুজরাতে বিজেপির প্রচারে ভাষণ দিতে গিয়ে এমন বেফাঁস কথা বলে বসেন 'হেরাফেরি' অভিনেতা। এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত তোলপাড়।  জনরোষের মুখে বিজেপি স্টার-ক্যাম্পেনার। বিতর্কের এমনই তুঙ্গে যে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি সাংসদ। ফিরিয়ে নিতে কার্যত বাধ্য হলেন তিনি।  ট্যুইটারে তিনি লেখেন, ' অবশ্যই মাছ আমার কাছে সমস্যা নয় কারণ গুজরাতিরাও মাছ রান্না করে খায়। কিন্তু আমাকে বাংলা বলতে স্পষ্ট করে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাকে বুঝিয়েছি। কিন্তু তারপরও যদি আমি আপনার অনুভূতি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তবে আমি ক্ষমাপ্রার্থী। 🙏



আরও পড়ুন : শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বওয়াবে ড. ফ্রেডি,মুক্তি পেল হাড়হিম করা থ্রিলার

মঙ্গলবার গুজরাতে বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই ভোট-ভাষণে এসেই পড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ। তখনই বিরোধীদের খোঁচার পাল্টা দিয়ে পরেশ বলেন, ' গ্যাস সিলিন্ডারের দাম বেশি, কিন্তু কমে যাবে পরে । পরে লোকে চাকরিও পাবে।' এখানেই থামেননি তিনি। এরপর উঠে আসে বাঙালি-প্রসঙ্গ। ' মুদ্রাস্ফীতির চাপ গুজরাতিরা সহ্য করতে পারবেন  কিন্তু যদি দিল্লির মতো পাশের বাড়িতে যদি রোহিঙ্গা-উদ্বাস্তু বা বাংলাদেশিরা থাকেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন? ' 

এই মন্তব্যেই ক্ষেপে গিয়েছেন জনতার একাংশ। সোশ্যাল মিডিয়ায় হয়েছে তীব্র সমালোচনা। অবশেষে নিজের কথা ফেরালেন পরেশ। 

এদিন, জনপ্রিয় অভিনেতা আম আদমি সুপ্রিমো কেজরিওয়ালকেও টার্গেট করেন। পরেশ রাওয়াল বলেন, উনি ব্যক্তিগত বিমানে আসেন , এরপর রিকশায় বসে থাকেন। আমরা সারাজীবন অভিনয় করেছি, কিন্তু এমন অভিনেতা দেখিনি। 

 

সেরা শিরোনাম

Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget