এক্সপ্লোর

Kashmir News: কাশ্মীরে স্কুলের উপর ভেঙে পড়ল বিমান, মোতায়েন সেনা, বিমান ভেঙে পড়ল পঞ্জাবেও, নিহত ১

Operation Sindoor Update: রাতে ভারতের সেনা অভিযানের পরও নিয়ন্ত্রণরেখায় লাগাতার গোলাগুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান।

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে পাল্টা সেনা অভিযান চালিয়েছে ভারত। Operation Sindoor অভিযানের আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই আবহেই ভারতের কাশ্মীরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সেখান থেকে অজ্ঞাতপরিচয় যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। তিনটি বিমান উপত্যকায় ভেঙে পড়েছে বলে খবর। (Kashmir News)

রাতে ভারতের সেনা অভিযানের পরও নিয়ন্ত্রণরেখায় লাগাতার গোলাগুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান। সেই আবহেই উপত্যকায় তিনটি অজ্ঞাত পরিচয় বিমান ভেঙে পড়ার খবর মিলছে। একটি বিমান স্কুলের উপর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এলাকায় সেনা মোতায়েন হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রচণ্ড জোরে শব্দ শুনতে পান তাঁরা। আকাশে আগুনের গোলাও দেখেত পান বলে জানিয়েছেন। কিন্তু বিমান তিনটি কীভাবে ভেঙে পড়ল, কোথা থেকে এল, তা জানা যায়নি। ধ্বংসাবশেষ দেখে সেগুলিকে যুদ্ধবিমান  বলে মনে করছেন স্থানীয়রা। (Operation Sindoor Update

শুধু তাই নয়, বুধবার পঞ্জাবেও একটি অজ্ঞাত পরিচয় বিমান ভেঙে পড়েছে। পঞ্জাবের ভাতিন্ডা জেলার আকলিয়ান গ্রামে একটি অজ্ঞাত পরিচয় বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তাতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ন’জন। মৃত ব্যক্তিকে হরিয়ানার চখরি দাদরির বাসিন্দা গোবিন্দ বলে শনাক্ত করা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বসতি এলাকা থেকে ৫০০ মিটার দূরে গমের ক্ষেতে বিমানটি ভেঙে পড়ে রাত ২টো নাগাদ। বিমানটিকে কম উচ্চতা দিয়ে উড়ছিল। আচমকাই ভেঙে পড়ে। ছুটে দেখতে গেলে বিস্ফোরণ ঘটে। তাতেই গোবিন্দ মারা যান এবং বাকিরা আহত হন বলে জানা যাচ্ছে।

এ নিয়ে এখনও পর্যন্ত সেনার তরফে কিছু জানানো হয়নি। এর আগে পাকিস্তান জানিয়েছিল, তারা ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। কিন্তু সেই নিয়ে দিল্লির তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।

তবে Operation Sindoor-এর পর উত্তর ভারতে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। অমৃতসরমুখী দু'টি বিমানের মুখ ঘুরিয়ে নামানো হয় দিল্লিতে। পাকিস্তান সীমান্ত বরাবর যত স্কুল আছে পঞ্জাবে, সেগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, শ্রীনগর, লেহ্, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটে বিমান চালাবে না তারা। পঞ্জাব কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত বরাবর সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গুরুদাসপুর, পাঠানকোটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি তিন দিন বন্ধ থাকবে আপাতত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget