এক্সপ্লোর

ফাঁসুড়ে নেই তিহারে, 'নির্ভয়ার ধর্ষণকারীদের ফাঁসিতে ঝোলাতে দিন আমায়', রাষ্ট্রপতিকে চিঠি দলিতের

কোবিন্দকে হিন্দিতে লেখা চিঠিতে তিনি তাঁকে ফাঁসুড়ে পদে নিয়োগের আবেদন করেছেন যাতে ‘নির্ভয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসি হয়, তার আত্মা শান্তি পায়’।

নয়াদিল্লি: নির্ভয়ার ধর্ষণকারীদের ফাঁসির দিন এগিয়ে আসছে, কিন্তু তিহার জেলে কোনও ফাঁসুড়ে না থাকায় ওদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা মাথাচাড়া দেওয়ার প্রেক্ষিতে হিমাচল প্রদেশের এক ব্যক্তি স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে এগিয়ে এলেন। মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, রবি কুমার নামে ওই দলিত ব্যক্তি খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখে জানিয়েছেন, তিনি ওদের ফাঁসিতে ঝোলাতে চান। তাই তাঁকে সাময়িক ফাঁসুড়ে পদে নিয়োগ করা হোক। রবি কুমার গত লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছিলেন। সিমলা কেন্দ্রে ০.৩৯ শতাংশ ভোট পেয়েছিলেন। কোবিন্দকে হিন্দিতে লেখা চিঠিতে তিনি তাঁকে ফাঁসুড়ে পদে নিয়োগের আবেদন করেছেন যাতে ‘নির্ভয়ার ধর্ষকদের দ্রুত ফাঁসি হয়, তার আত্মা শান্তি পায়’। তিহার জেলে শেষবার যখন কাউকে ফাঁসি দেওয়া হয়, তখন জেলকর্মীদের একজনই ফাঁসির দড়ি টেনেছিলেন। সংসদ চত্বরে জঙ্গি হানা মামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুকে ফাঁসিতে ঝোলানোর সময় জেলকর্মীরা তৈরি ছিলেন না কেননা আচমকা তার মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে জনৈক জেলকর্তা সংবাদ সংস্থাকে বলেন, বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রেই মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে নিয়মিত ফাঁসি দেওয়ার ঘটনা ঘটে না। তিনি আরও বলেন, পুরো সময়ের জন্য ফাঁসুড়ে রাখা বাস্তবসম্মত নয়। তাছাড়া পুরো সময়ের জন্য ওই পদে লোক পাওয়াও কঠিন।

সেরা শিরোনাম

Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Amarnath Yatra 2026: জলবায়ু পরিবর্তনের প্রভাব ? কোন আশঙ্কা ভাবাচ্ছে অমরনাথের যাত্রীদের ?
জলবায়ু পরিবর্তনের প্রভাব ? কোন আশঙ্কা ভাবাচ্ছে অমরনাথের যাত্রীদের ?
ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,7 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget