এক্সপ্লোর

সিএএ-বিরোধী প্রতিবাদের জের, আসুর হুমকি, গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া গেমস উদ্বোধনে আসছেন না প্রধানমন্ত্রী?

সিএএ-বিরোধী প্রতিবাদ, আন্দোলনে অসমে ব্যাপক অশান্তির মধ্যেই গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর নির্ধারিত বার্ষিক ভারত-জাপান শীর্ষবৈঠকও বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত বৈঠকও স্থগিত রাখা হয়।

নয়াদিল্লি: ১০ জানুয়ারি গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২০-এর সূচনা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু নাগরিকত্ব ইস্যুতে উত্তরপূর্ব ভারতে অশান্তির আবহে তিনি গুয়াহাটি সফর বন্ধ রাখতে পারেন বলে খবর। অসমের ছাত্র সংগঠন আসু আগেই জানিয়েছে, প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে এলে তাঁকে তুমুল বিক্ষোভ দেখানো হবে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে তারা। দেশে খেলাধূলার সংস্কৃতি তৈরি করতে ২০১৮-য় চালু হয় খেলো ইন্ডিয়া গেমস। ১০ থেকে ২২ জানুয়ারি তা চলার কথা এবার। খেলো ইন্ডিয়া গেমস-এর সিইও অবিনাশ জোশী মিডিয়াকে বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। এখনও তাঁর তরফে না আসার খবর পাকা করা হয়নি। তবে ঘরোয়া স্তরে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, উনি আসছেন না। প্রসঙ্গত, সিএএ-বিরোধী প্রতিবাদ, আন্দোলনে অসমে ব্যাপক অশান্তির মধ্যেই গত বছরের ১৫ থেকে ১৭ ডিসেম্বর নির্ধারিত বার্ষিক ভারত-জাপান শীর্ষবৈঠকও বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রস্তাবিত বৈঠকও স্থগিত রাখা হয়। নাগরিকত্ব ইস্যুতে গত দু বছর ধরে লাগাতার বিক্ষোভের সাক্ষী থেকেছে অসম। কিন্তু গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব বিল পাশ হয়ে আইন হওয়ার পর বিক্ষোভের মাত্রা বেড়েছে। গত মাসে আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে পুলিশের গুলিতে অন্তত চারজন ও দুষ্কৃতীদের হিংসায় আরও দুজন নিহত হয় বলে খবর।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget