এক্সপ্লোর

সিএএ-এনআরসি: প্রশান্ত কিশোরের ট্যুইট থেকে নিজেকে দূরে সরিয়ে নীতীশের দাবি, ওঁকে দলে নিতে বলেছিলেন অমিত শাহ

এদিন তাঁর দল কেন্দ্রের বিজেপি সরকারকে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) ফর্মে বাবা-মায়ের জন্মস্থান সংক্রান্ত কলামটি বাদ রাখার আবেদন করবে বলেও জানান নীতীশ।সিএএ চালু হওয়ার ফলে দেশের নানা জায়গায় যে ক্ষোভ, অশান্তি ছড়িয়েছে, সেটা মেনে নিয়েও নীতীশ আশা প্রকাশ করেন যে, বিতর্কিত আইনকে চ্যালেঞ্জ করে পেশ হওয়া পিটিশনগুচ্ছের শুনানিতে বিভ্রান্তি নিরসন করে দেবে সুপ্রিম কোর্ট।

পটনা (বিহার): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) র বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে লাগাতার জেডি (ইউ)কে বিড়ম্বনায় ফেলা প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্নের মুখে তাঁকে গুরুত্বই দিলেন না নীতীশ কুমার। সম্প্রতি কিশোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে ট্যুইট করেন, পারলে তিনি যেভাবে বলেছেন, ঠিক সেই ধারাবাহিকতায় সিএএ, এনআরসি কার্যকর করুন! আজ এ ব্যাপারে বিহারের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি কিশোরের মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলেন, কেউ একটা চিঠি লিখেছিলেন, জবাব দিয়েছি। কেউ ট্যুইট করছেন, করতে দিন। আমি কী করতে পারি? কেউ যতদিন চাইবেন, জেডি (ইউ)তে থাকতে পারেন, ইচ্ছা হলে চলে যেতে পারেন। জানেন কি, কীভাবে তিনি দলে যোগ দিয়েছিলেন? অমিত শাহ ওঁকে দলে নিতে বলেছিলেন আমায়। জেডি(ইউ)য়ের সিএএ-কে সংসদে সমর্থন করা মেনে নিতে পারেননি কিশোর। একাধিকবার সিএএ, এনআরসি-দুইয়েরই বিরোধিতা করেছেন তিনি। কয়েকদিন আগে কিশোর ট্যুইট করেন, নাগরিকদের বিরুদ্ধ মতপ্রকাশ উড়িয়ে দেওয়া কোনও সরকারের শক্তির পরিচয় হতে পারে না। অমিত শাহজি, সিএএ, এনআরসি বিরোধীদের যদি গুরুত্ব না-ই দিয়ে থাকেন, তবে দেশবাসীর সামনে যে চরম ঔদ্ধত্যের সঙ্গে করবেন বলে ঘোষণা করেছিলেন, সেই ধারাবাহিকতা মেনে সিএএ, এনআরসি চালু করুন না! ২৪ জানুয়ারি নীতীশ আরেক দলীয় শীর্ষনেতা পবন বর্মাকেও একহাত নেন দিল্লি বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে রফা করা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে চিঠি পাঠানোয়। নীতীশ আজ বলেন, ওটা চিঠি ছিল না। কেউ দলে থাকলে ইস্য়ু ব্যাখ্যা করে চিঠি দেন, তাঁকে তার জবাবও পাঠানো হয়। কাউকে না জানিয়ে ইমেল পাঠানো এবং সোজাসুজি মিডিয়ার কাছে চলে যাওয়ার কোনও অর্থ নেই আমার কাছে। এদিন তাঁর দল কেন্দ্রের বিজেপি সরকারকে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) ফর্মে বাবা-মায়ের জন্মস্থান সংক্রান্ত কলামটি বাদ রাখার আবেদন করবে বলেও জানান নীতীশ। যারা এ ব্য়াপারে বিস্তারিত জানে না, তাদের মনে আশঙ্কা, উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সিএএ চালু হওয়ার ফলে দেশের নানা জায়গায় যে ক্ষোভ, অশান্তি ছড়িয়েছে, সেটা মেনে নিয়েও নীতীশ আশা প্রকাশ করেন যে, বিতর্কিত আইনকে চ্যালেঞ্জ করে পেশ হওয়া পিটিশনগুচ্ছের শুনানিতে বিভ্রান্তি নিরসন করে দেবে সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Indias Poverty Rate: মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
মুছে যাবে ভারতের দারিদ্রতা ! কত সালের মধ্যে ? বড় তথ্য প্রকাশ বিশ্ব ব্যাঙ্কের
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget