এক্সপ্লোর

Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন না কেন? জবাব দিলেন কেজরিওয়াল

Delhi Liquor Policy Case: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হন কেজরিওয়াল, তার পর তিহাড় জেলে ঠাঁই হয় তাঁর।

নয়াদিল্লি: মাত্র ২১ দিনের জন্য হলেও, অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে শুরু করেছেন তিনি। সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করেছেন বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও। জানিয়েছেন, দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত অর্পণ করতে প্রস্তুত তিনি।  পাশাপাশি, এত চাপ সত্ত্বেও কেন দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি তিনি, তারও জবাব দিয়েছেন কেজরিওয়াল। (Arvind Kejriwal)

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হন কেজরিওয়াল, তার পর তিহাড় জেলে ঠাঁই হয় তাঁর। সেখান থেকেই দিল্লি সরকারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করছিলেন তিনি। ফাইলে সই করাতে তিহাড়ে ছুটে যাচ্ছিলেন সরকারের মন্ত্রী-আধিকারিকরা। জেল থেকে এভাবে সরকার চালানো নিয়ে গোড়া থেকেই আপত্তি তুলছিল বিজেপি। দিল্লির  মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের পদত্যাগের দাবি করছিল তারা। (Delhi Liquor Policy Case)

কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরে আসেননি কেজরিওয়াল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যেখানে অনুমতি চেয়ে গ্রেফতারির আগে পদত্যাগ করেন, সেখানে এতকিছুর পরও কেন নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি? শনিবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাব দেন কেজরিওয়াল। তিনি  বলেন, "মুখ্যমন্ত্রীর পদ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। মুখ্যমন্ত্রীর পদ থেকে এই জন্যই পদত্যাগ করিনি, কারণ ভুয়ো মামলা এনে ষড়যন্ত্র করে আমাকে সরানোর পরিকল্পনা ছিল।"

আরও পড়ুন: Sandeshkhali Viral Video: রাজ্যে প্রধানমন্ত্রী, তার মধ্যেই ফের ভাইরাল সন্দেশখালির আরেক ভিডিও; আলোচনায় বিস্ফোরক তথ্য !

দুর্নীতির প্রশ্নেও মোদিকে তীব্র আক্রমণ করেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, "প্রধানমন্ত্রী যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তাহলে কেজরিওয়ালের থেকে শেখা উচিত ওঁর। দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠিয়েছি আমরা, এমনকি নিজেদের মন্ত্রীদেরকেও।" আম আদমি পার্টির চার শীর্ষ নেতাকে জেলে পাঠিয়ে মোদি আসলে দলটিকে শেষ করে দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন কেজরিওয়াল। তাঁর দাবি, বিজেপি ভেবেছিল এবার AAP শেষ হয়ে যাবে। কিন্তু AAP কোনও রাজনৈতিক দল নয়, AAP একটা ভাবনা। যত আঘাত হানবে, ততই এগিয়ে যাবেন তাঁরা। 

গতকাল দিল্লিতে পথসভাও করেন কেজরিওয়াল। তিনি জানান, এই ক'দিনে জেলে দিল্লির মানুষের অভাব বোধ করেছেন তিনি। কেজরিওয়াল বলেন, "জেল থেকে বেরিয়ে সটান আপনাদের কাছে চলে এসেছি। দিল্লির মানুষকে খুব মিস করেছি। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
BJP News Live : নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...
নিতীন নবীনের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা, বাংলা থেকে দায়িত্ব পেলেন ...
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget