এক্সপ্লোর

COVID Nasal Vaccine: নেজাল ড্রপ নাকি ইঞ্জেকশন মারফত নেওয়া টিকা, কোনটি বেশি কার্যকর! যা বলছে বিজ্ঞান...

COVID Situation: এই মুহূর্তে বাজারে করোনা প্রতিরোধী যে সমস্ত টিকা রয়েছে, সেগুলি মূলত সংক্রমণের তীব্রতা হ্রাস করে।

নয়াদিল্লি: বার বার একই ঘটনার পুনরাবৃত্তি। যাই যাই করে বিদায় নেওয়ার নাম নেই। বরং শক্তি বাড়িয়ে, নতুন রূপে প্রত্যেক বার ফিরে আসছে নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus)। তার বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়া ছাড়া গতি নেই বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই মতো নেজাল ভ্যাকসিনে (COVID Nasal Vaccine) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নেজাল ভ্যাকসিন নাকি ইঞ্জেকশন মারফত প্রয়োগ করা টিকা, কোনটি আদর্শ, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। দুই টিকার মধ্যে ঠিক কী ফারাক জেনে নিন বিশদে।

নেজাল ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার

এই মুহূর্তে বাজারে করোনা প্রতিরোধী যে সমস্ত টিকা রয়েছে, সেগুলি মূলত সংক্রমণের তীব্রতা হ্রাস করে। হালকা অসুস্থতা বা সংক্রমণের ছড়িয়ে পড়া আটকানোয় কার্যকর নয় সেগুলি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, ইঞ্জেকশনের মাধ্যমে টিকা দেওয়া হয় পেশিতে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এর ফলে সংক্রমিত কোষগুলি নষ্ট হয়ে যায়।  তাতে টি-সেল ভাইরাস চিনে বি-সেলকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এই রোগের একটা স্মৃতি তৈরি হয় বি সেলের, যাতে ভবিষ্যতে এই ভাইরাস ফের আক্রমণ করলে অনেক দ্রুত লড়াই শুরু করা যায়।

এই অ্যান্টিবডি রক্তপ্রবাহের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু নাক এবং ফুসফুসের উচ্চতায় উঠতায় পৌঁছয়ে পারে না তারা। এখানেই নেজাল ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বেশি বলে মত বিজ্ঞানীদের। তাঁদের দাবি, নেজাল ভ্যাকসিন গোটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়িয়ে তোলে, তেমনই নাকের মিউকোসাল আস্তরণ এবং শ্বাসনালিতেও রোগ প্রতিরোধকারী কোষগুলিকে সক্রিয় করে তোলে। তবে নাকে নেজাল ভ্যাকসিনের যৌগের অস্তিত্ব দীর্ঘ মেয়াদি হতে হবে।

আরও পড়ুন: COVID Nasal vaccine: বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে, নেজাল ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র

নোভেল করোনাভাইরাসকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে গোটা বিশ্বে। পড়শি দেশ চিনে কার্যত সংক্রমণে বিস্ফোরণ ঘটেছে। তার আঁচ এসে পৌঁছেছে ভারতেও। সেই আবহেই সম্প্রতি নেজাল ভ্যাকসিনকে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্তিতে ছাড় দিয়েছে কেন্দ্র। টিকা উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেকের ইন্ট্রানেসাল কোভিড টিকা-iNCOVACC-কে ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ নাকের মধ্যে ফোঁটার আকারে প্রয়োগ করা হবে টিকা।

বুস্টার ডোজ হিসেবে নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে

বুস্টার ডোজ হিসেবে এই নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে। আপাতত বেসরকারি হাসপাতালগুলিতে মিলছে এই নেজাল ভ্যাকসিন। আগের দুই টিকা নেওয়া থাকলেই নেওয়া যাবে এই বুস্টার ডোজ। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁরা, আগে দুই টিকা নিয়েছেন, তাঁরা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন এই নেজাল ভ্যাকসিন। সরকারের কোউইন অ্যাপেও তার জন্য নাম নথিভুক্ত করা যাবে। জিএসটি ছাড়া দাম পড়বে ৮০০ টাকা, জিএসটি দিয়ে ১০০০ টাকার মতো।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget