এক্সপ্লোর

২০১০-এ ডারবান টেস্টে ভিভিএসের ৯৬ দশকের সেরা: আশিস নেহরা

কেউ কেউ বলতে পারেন, এমন ইনিংস ভিভিএস তো আরও অনেকবার খেলেছেন। কিন্তু নেহরার মতে ডারবানের ইনিংস প্রকৃত অর্থেই ভেরি ভেরি স্পেশাল। ডারবানে লক্ষ্মণকে খেলতে হয়েছিল টেল এন্ডারদের সঙ্গে, তার মধ্যে জাহির খানের তিনি গড়ে তোলেন ৭০ রানের পার্টনারশিপ।

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১০-এ ডারবানে দ্বিতীয় টেস্টে ভিভিএস লক্ষ্মণ যে ৯৬ রান করেছিলেন সেটাই শেষ দশকের সেরা পারফরম্যান্স। বললেন আশিস নেহরা। লক্ষ্মণের ওই ইনিংসে ভর দিয়ে তিন টেস্টের সিরিজে সমতা ফিরিয়ে ১-১ করে টিম ইন্ডিয়া। আশিসকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর মতে ক্রিকেট ক্রিজে গত দশকের সেরা পারফরম্যান্স কোনটা। জবাবে ভারতীয় দলের এক সময়ের নিয়মিত ফাস্ট বোলার বলেন, ভিভিএসের ওই ৯৬ আর বেঙ্গালুরুতে নাথান লিওনের ৫০ রানে ৮ উইকেটের মধ্যে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। লিওনের পারফরম্যান্স বিশেষ করে উল্লেখযোগ্য কারণ অস্ট্রেলিয়ার ওই স্পিনার ভারতের মাটিতে ভারতীয়দের বিরুদ্ধে ও রকম আগুনে বোলিং করেছিলেন। সেটা আবার ছিল টেস্টের প্রথম দিন। কিন্তু শেষ পর্যন্ত ভিভিএসের ইনিংসই তাঁর সেরা পছন্দ কারণ ভিভিএসের তখনকার পারিপার্শ্বিক। নেহরা বলেছেন, ভারত যখন ডারবান টেস্ট খেলতে যায় তখন তারা সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১ ইনিংসে হেরে বসে আছে। ডারবানের উইকেটও ছিল অত্যন্ত কঠিন, বোলার ছিলেন ডেল স্টেইন আর মর্নে মর্কেল। দুই ফাস্ট বোলারই সে সময় দুর্দান্ত ফর্মে ছিলেন। ভিভিএসের পর বীরেন্দ্র সহবাগ ছাড়া আর কেউ ৩০-ও করতে পারেননি। সেই পরিস্থিতিতে হায়দরাবাদের ব্যাটসম্যানের ৯৬-এর জোরে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে ৩০০-র মত রানের টার্গেট খাড়া করে। কেউ কেউ বলতে পারেন, এমন ইনিংস ভিভিএস তো আরও অনেকবার খেলেছেন। কিন্তু নেহরার মতে ডারবানের ইনিংস প্রকৃত অর্থেই ভেরি ভেরি স্পেশাল। ডারবানে লক্ষ্মণকে খেলতে হয়েছিল টেল এন্ডারদের সঙ্গে, তার মধ্যে জাহির খানের তিনি গড়ে তোলেন ৭০ রানের পার্টনারশিপ। ভিভিএসই ছিলেন দশম ব্যক্তি যিনি আউট হন। তাঁর ৯৬ শুধু যে ভারতকে ওই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেছিল তা নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠে সিরিজ জেতারও কাছাকাছি এনে দিয়েছিল। জাক কালিস তৃতীয় টেস্টে দুই ইনিংসেই শতরান করায় সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। তাই শ্রেষ্ঠ ব্যাটিংয়ের কথা যদি ওঠে, ভিভিএসের ওই ডারবান ইনিংসের কথাই প্রথমে মাথায় আসে। নেহরা বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget