এক্সপ্লোর

Ashwini Vaishnaw: অন্য দেশের ট্রেনকে বন্দেভারত বলে দাবি? ভিডিও ঘিরে বিতর্ক, 'রেল-রিল, কোনওটাই হচ্ছে না', বলছেন নেটিজেনরা

Indian Railways: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট X-এ ভারতীয় রেলের ভিডিও পোস্ট করেন অশ্বিনী।

নয়াদিল্লি: পর পর ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন আগেই। এবার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সমালোচনার শিকার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশ্ব পর্যটন দিবসে ভারতীয় রেলের প্রশংসায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন অশ্বিনী। কিন্তু ওই ভিডিও-য় বন্দেভারত হিসেবে যে ট্রেন দেখানো হয়, তার গায়ে স্পষ্ট লেখা ছিল Peru Rail. তাই পেরুর ট্রেনকে নিজের কৃতিত্ব হিসেবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। (Ashwini Vaishnaw)

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট X-এ ভারতীয় রেলের ভিডিও পোস্ট করেন অশ্বিনী। বন্দেভারত, অমৃত ভারত এবং নমো ভারতের মতো ট্রেন ভারতীয় পর্যটনে জোয়ার এনেছে বলেই বার্তা দেন তিনি। কিন্তু সেই ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। কারণ ভিডিও শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় যে ট্রেনটিকে দেখানো হয়, তার গায়ে ইংরেজি হরফে Peru Rail লেখা ছিল। (Indian Railways)

বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অন্য দেশের ট্রেনকে নিজেদের বলে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন, প্রশ্ন তোলেন অনেকেই। রেলমন্ত্রীকে অনেকে 'রিলমন্ত্রী' বলেও কটাক্ষ করেন। ভুল বুঝতে পেরে এর পর ভিডিওটি তুলে নেন অশ্বিনী। পরে ফের একটি ভিডিও পোস্ট করেন, যাতে বিদেশি ট্রেনের অংশটি বাদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বন্দেভারত এবং যাত্রীদের উচ্ছ্বাস দেখানো হয় নতুন ভিডিওটিতে। 

কিন্তু রেলমন্ত্রী পরে ভিডিওটি তুলে নিলেও, ততক্ষণে সর্বত্র ছড়িয়ে পড়েছে সেটি। কটাক্ষ করে কেউ লেখেন, 'ওঁদের সরকার আবার ফ্যাক্ট চেকিং ইউনিট খুলতে চাইছিল। আজব মস্করা।' আর একজন লেখেন, 'মন্ত্রীরা নিজেদের রিলটুকুও সামলাতে পারেন না। নিজেদের হাতে থাকা দফতরও যে সামলাতে পারেন না, তাতে আর অবাক হওয়ার কী আছে'?

মুম্বই কংগ্রেসের প্রধান বর্ষা একনাথ গায়কোয়াড়ও এ নিয়ে অশ্বিনীকে কটাক্ষ করেন। তিনি লেখেন, 'রিলমন্ত্রী ট্যুইট মুছে দিয়েছেন। ওঁর পোস্ট করা ভিডিও-র স্ক্রিন রেকর্ডিং যদিও রয়েছে। বিদেশ-বিভুঁইয়ের রেলমন্ত্রকের কাজের কৃতিত্ব কীভাবে দাবি করছে ওঁর মন্ত্রক, তা স্পষ্ট। স্পষ্ট বোঝা যাচ্ছে, রেল সামলানো ওঁদের কম্মো নয়। এখন রিলও বানাতেও হিমশিম খেতে হচ্ছে'। এ নিয়ে অশ্বিনী কোনও মন্তব্য করেননি যদিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget