এক্সপ্লোর

Delhi News: মত্ত অবস্থায় গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়লেন যুবক, দামি আউডি পিষে দিল শিশু-সহ পরিযায়ী ৫ শ্রমিককে

Delhi Accident News: শনিবার রাতে দিল্লির বসন্ত বিহার এলাকায় এই ঘটনা ঘটে।

নয়াদিল্লি: মত্ত অবস্থায় ফুটপাতে ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি। সেই গাড়ির নীচে পিষ্ট হলেন দুই দম্পতি এবং আট বছর বয়সি একটি মেয়ে। রাজধানী দিল্লির বুকে এমন ভয়ঙ্কর ঘটে গেল আবারও। এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই পাঁচ জন। (Delhi News)

শনিবার রাতে দিল্লির বসন্ত বিহার এলাকায় এই ঘটনা ঘটে। গভীর রাতে, ১টা বেজে ৪৫ মিনিট নাগাদ ফুটপাতে শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের পিষে দেয় একটি দামি আউডি গাড়ি। গাড়িটি চালাচ্ছিলেন ৪০ বছর বয়সি উৎসব শেখর। তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে আটক করা হয়েছে বলে খবর। দুর্ঘটনার সময় তিনি যে নেশাগ্রস্ত ছিলেন, ডাক্তারি পরীক্ষায় তা স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ। (Delhi Accident News)

পুলিশ সূত্রে খবর, বসন্ত বিহার এলাকায়, শিব ক্যাম্পের সামনের ফুটপাতে ঘুমাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা। দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটি তাঁদের পিষে দেয়। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তত ক্ষণে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চলে গিয়েছেন স্থানীয়রা। ওই পাঁচজন এই মুহূর্তে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় আহতদের ৪০ বছর বয়সি লাধি, তাঁর আট বছরের মেয়ে বিমলা, স্বামী ৪৫ বছর বয়সি চিরমা, ৪৫ বছর বয়সি রামচন্দ্র এবং তাঁর স্ত্রী নারায়ণী বলে শনাক্ত করা গিয়েছে। ওই পাঁচজনই রাজস্থানের বাসিন্দা। কাজের সন্ধানে দিল্লিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা রংয়ের আউডি গাড়িটি দুরন্ত গতিতে এসে ফুটপাতে উঠে পড়ে। 

শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাতে পর পর কয়েকজনকে পিষে দেওয়ার পরও গাড়ি থামিয়ে নেমে আসেননি শেখর। বরং আরও বেশ কিছুটা দূরত্ব গাড়ি চালিয়ে যান তিনি। একটি ট্রাকে ধাক্কা মারেন শেষ পর্যন্ত। অভিযুক্ত শেখর দ্বারকার বাসিন্দা। তাঁকে আটক করা হয় ঘটনাস্থল থেকে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক ধারায় মামলায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি চলছে।

সেরা শিরোনাম

Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget