এক্সপ্লোর

US-Iran Conflict: ইরানের দিকে এগোচ্ছে আমেরিকার জাহাজ, সেজো ছেলেকে দায়িত্বে রেখে বাঙ্কারে লুকোলেন আয়াতোল্লা খামেনেই?

Ayatollah Ali Khamenei: টাইমস অফ ইজ়রায়েল এই তথ্য় সামনে এনেছে। বলা হয়েছে, এই মুহূর্তে দুর্গে পরিণত হয়েছে আয়াতোল্লার বাঙ্কারটি।

নয়াদিল্লি: নতুন করে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে। সেই আবহেই ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই-কে নিয়ে নয়া দাবি সামনে এল। আমেরিকার হামলা করতে পারে আঁচ পেয়ে, তিনি ‘আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে’ আশ্রয় নিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, আয়াতোল্লার সেজো ছেলে মাসুদ খামেনেই এই মুহূর্তে বাবার দফতরের সমস্ত কাজকর্ম সামলাচ্ছেন বলে জানা যাচ্ছে। (US Iran Conflict)

টাইমস অফ ইজ়রায়েল এই তথ্য় সামনে এনেছে। বলা হয়েছে, এই মুহূর্তে দুর্গে পরিণত হয়েছে আয়াতোল্লার বাঙ্কারটি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বাঙ্কারটি মাটির নীচে তৈরি একাধিক সুড়ঙ্গপথের সঙ্গেও যুক্ত। ইরানের জলসীমার দিকে আমেরিকার সেনা এগোচ্ছে বলে সম্প্রতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তার পরই আয়াতোল্লাকে বাঙ্কারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। (Ayatollah Ali Khamenei)

খামেনেই বাঙ্কারে আশ্রয় নেওয়ায়, এই মুহূর্তে তাঁর দফতরের যাবতীয় কাজ সামলাচ্ছেন ছেলে মাসুদ। দেশের সরকারের মন্ত্রী-আমলাদের সঙ্গে আয়াতোল্লার কথোপকথনেরও মাধ্যম হয়ে উঠেছেন তিনি। তবে আয়াতোল্লা কোথায় আছেন, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। 

সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক দমন-পীড়ন নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি চলছিলই। শুক্রবার রীতিমতো বাগযুদ্ধ শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে। আমেরিকার সেনা ইরানের জলসীমার দিকে এগোচ্ছে বলে ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমরা ইরানের উপর নজর রাখছি। আমাদের অনেক জাহাজ ওই দিকেই এগোচ্ছে, যদি তেমন পরিস্থিতি দেখা দেয়…আমাদের বিরাট বাহিনী ইরানের দিকে এগোচ্ছে।”

এর পাল্টা ইরান জানায়, তারা আমেরিকার মোকাবিলা করতে প্রস্তুত। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশের এক আধিকারিক বলেন, “এই যে সামরিক প্রস্তুতি…আশা করি আসল যুদ্ধের জন্য নয়। তবে আমাদের সেনা সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত। যে কারণে ইরানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ছোট-বড়, সব ধরনের হামলাকে এই সময় যুদ্ধ বলে মানব আমরা। প্রতিক্রিয়াও তেমন তীব্র হবে।”

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগেই জানিয়েছেন, আয়াতোল্লার উপর কোনও হামলা হলে, তা ইরানের উপর হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বলেই ধরা হবে। তবে আয়াতোল্লা বাঙ্কারে আশ্রয় নিয়েছেন বলে মানতে নারাজ মুম্বইয়ে মোতায়েন ইরানের কনসাল জেনারেল সৈয়দা রেজ়া মোসায়েব মোটলাঘ। তিনি জানান, ইরান কোনও বিদেশি শক্তিকে ভয় পায় না। গুজব ছড়ানো হচ্ছে। সর্বোচ্চ শাসকের সঙ্গে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকাই দস্তুর। কোনও বাঙ্কার বা আশ্রয়স্থলে রয়েছেন বলে ভাবার কারণ নেই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget