এক্সপ্লোর

Bangladesh News: 'রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করা হয়েছে হাদিকে', বাংলাদেশ পুলিশের চার্জশিটে ১৭ জনের নাম !

Sharif Osman Hadi : দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতারির দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ।

ঢাকা : ছাত্রনেতা শরিফ ওসমান হাদি হত্যার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই অশান্ত বাংলাদেশ। দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেফতারির দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ। এবার চার্জশিট পেশ করল বাংলাদেশ পুলিশ। আওয়ামী লিগের নির্দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে। তাতে ১৭ জনের নাম রয়েছে। 

ঢাকা মেট্রোপলিটান পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মহম্মদ শফিকুল ইসলামের বক্তব্য, বিভিন্ন জনসমাবেশ এবং সোশাল মিডিয়ার মাধ্যমে অধুনা-নিষিদ্ধ আওয়ামী লিগ ও ছাত্র লিগের অতীতের কার্যকলাপের কড়া সমালোচনা করে গেছেন হাদি। তাঁর এই সোজাসাপ্টা কথাবার্তা ক্ষুব্ধ করে তোলে ছাত্র লিগ ও তাদের অনুমোদিত গ্রুপের নেতা ও কর্মীদের। 

শেখ হাসিনার আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ। হাদি-হত্যা মামলায় এদিন আদালতে চার্জশিট পেশ করে ঢাকায় সাংবাদিক বৈঠক করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিবেচনা করে তদন্তে উঠে এসেছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছে। এরমধ্যে রয়েছেন মূল সন্দেহভাজন ফৈজাল করিম মাসুদ। চার্জশিটে নাম থাকা ১৭ জনের মধ্যে ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান হাদি খুনের পরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। তুঙ্গে উঠেছিল ভারতবিরোধী জিগির। সেই ঘটনায় বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন নিহত ছাত্রনেতার দাদা ! শরিফ ওসমান হাদির দাদা ওমর বিন হাদি বলেন, "আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্য়া করা হয়েছে, এই হত্য়ার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। শহিদ ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উত্থাপন করুন।"

গত ১২ ডিসেম্বর রাস্তায় গুলিবিদ্ধ হন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ, 'ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বারবার প্রশ্ন ওঠে, কীভাবে হাদিকে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতী ? তাকে কি পালিয়ে যেতে কেউ বা কারা সাহায্য করেছে ? এই প্রেক্ষাপটে ঢাকার শাহবাগে 'শহিদ শপথ’ নামে একটি কর্মসূচির আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সেখান থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দন নিহত ছাত্রনেতার দাদা। তিনি বলেন, "আজ হোক ১০ বছর পরে হোক বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে। আপনারা যদি মনে করেন আর দু মাস পর রাষ্ট্রের ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই। ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন হতে হবে। সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল। তাকেই হত্য়া করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget