এক্সপ্লোর

Unidentified Flying Object: আমেরিকা-কানাডা হালফিলে, ঢের আগে ভারতের আকাশেই রহস্যময় বস্তু! ভাবাচ্ছে দিল্লিকে

Indian Costal Chain: আমেরিকা এবং কানাডায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী বিষয়টি নিয়ে নতুন করে ভাবাচ্ছে ভারতকে।

নয়াদিল্লি: আমেরিকা, কানাডা নিয়ে খবর হয়েছে হালফিলে। তার ঢের আগেই নাকি ভারতের আকাশে দেখা গিয়েছিল রহস্যময় বস্তুকে! ফেব্রুয়ারির শুরুতে আমেরিকার আকাশে যে বৃহদাকার বেলুন দেখা গিয়েছিল, ভারতের আকাশে তেমনই একটি বস্তু দেখা গিয়েছিল (Unidentified Flying Object)। এতদিন বিষয়টিকে গুরুত্ব না দিলেও, আমেরিকা এবং কানাডায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী বিষয়টি নিয়ে নতুন করে ভাবাচ্ছে ভারতকে (Indian Costal Chain)।

ভারতের আকাশেও উদয় হয়েছিল রহস্যময় উড়ন্ত বস্তুর!

ভারতের আকাশে যে সময় ওই রহস্যময় বস্তু উদয় হয়েছিল, সেই সময় তার সম্পর্কে কোনও ধারণাই ছিল না কারও কাছে। আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জের মানুষ জন সমুদ্র উপকূল থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই সময় বিষয়টি নিয়ে হইচইও হয়েছিল বিস্তর। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কানেও সেই খবর পৌঁছয়। 

বঙ্গোপসাগরের বুকে মালাক্কা প্রণালীর কাছে, যে এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ভারত, ওই এলাকাটি আকারে খানিকটা বোতলের উপরিভাগের মতো। ওই পথ দিয়ে চিন এবং উত্তর এশিয়ার বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করা হয়। ওই এলাকার আকাশেই এক বছর আগে রহস্যময় উড়ন্ত বস্তুটি চোখে পড়ে বলে জানা যায়। সেই সময় সাময়িক হইচই হলেও, ধামাচাপা পড়ে যায় বিষয়টি। 

আরও পড়ুন: Yogi attacks Akhilesh : 'নিজের বাবাকেই সম্মান জানাতে পারনেনি', যোগীর নিশানায় অখিলেশ

কিন্তু সম্প্রতি আমেরিকা এবং কানাডার আকাশেও ওই ধরনের উড়ন্ত বস্তু চোখে পড়ে। ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনের মতো ওই বস্তুটিকে  নামায় আমেরিকা। নজরদারি চালাতে চিনের তরফেি সেটি পাঠানো হয়েছিল বলে অভিযোগ করে তারা। সেই ঘটনার পর এক বছর আগের ঘটনাবলী নিয়ে নতুন করে নড়েচড়ে বসছে ভারতও। ওই ধরনের বস্তুকে আকাশসীমায় ঢোকা থেকে কী ভাবে রোখা যায়, বা কোনও রকমে ঢুকে পড়লেও, চটজলদি তা শনাক্ত করা যায় কী ভাবে, তা নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি আমেরিকা এবং কানাডার আকাশেও ওই ধরনের উড়ন্ত বস্তু চোখে পড়ে

তবে আমেরিকার মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে নয়, যুদ্ধবিমানের সঙ্গে সংযুক্ত মেশিন গান থেকে গুলি ছুড়ে এমন বস্তুকে নামানোর পক্ষপাতী ভারত। দিল্লি সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে, আচমকাই ভারতীয় উপকূলের আকাশে উদয় হয় ওই বস্তু। একের পর এক রেডার পেরিয়ে এগিয়ে যায় সেটি। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, দক্ষিণ-পশ্চিমে মিলিয়ে যায় ওই বস্তু। তবে বিষয়টি নিয়ে বিশেষ হইচইয়ে নারাজ ভারত। কারণ, এ বছরই জি-২০ সম্মেলনের আয়োজন হচ্ছে ভারতে। তাই এই সময় কোনও রকম কূটনৈতিক সংঘাতে যেতে রাজি নয় দিল্লি। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget