এক্সপ্লোর

Belur Math Reopens : ভক্তদের জন্য খুলল বেলুড়মঠ, প্রবেশে কড়া বিধি-নিষেধ

আজ থেকে ভক্তদের জন্য খুলল বেলুড়মঠ। সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।

বেলুড় : আজ থেকে ভক্তদের জন্য খুলল বেলুড়মঠ। সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। করোনা আবহে ভক্তদের প্রবেশে থাকছে কড়া নিয়মবিধি। করোনা ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র অথবা ৭২ ঘণ্টার মধ্যে RTPCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে বেলুড় মঠে ঢোকার অনুমতি। বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্রও। 

এর আগে গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। সেদিন করোনা বিধি মেনে মঠে ঢুকতে পেরেছিলেন দর্শনার্থীরা। বিধির কড়াকড়ির মধ্যে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ থেকে ভজন...খামতি ছিল না কোনও কিছুর। সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ করা হয়। তবে তা অবশ্য মঠে বসে শুনতে পারেননি ভক্তরা। সবটাই নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করে মঠ কর্তৃপক্ষ। তবে এই পুণ্যতিথিতে মঠে আসার অনুমতি পেয়ে খুশি হয়েছিলেন দর্শনার্থীরা। গুরুপূর্ণিমায় মঠ খুললেও গুরুদর্শন অবশ্য হয়নি। প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারেননি ভক্তরা। ওই দিন সকাল ও বিকেল মিলিয়ে ৫ ঘণ্টা খোলা ছিল মঠ।

গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল। এরপর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর গত এপ্রিল মাসে বন্ধ হয়েছিল বেলুড় মঠের দরজা।

 

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হচ্ছে ৫০০০০ টাকার বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget