এক্সপ্লোর

‘এনআরসি-আতঙ্কে’ মৃত্যুতে দুঃখ প্রকাশ ধনকড়ের, ভাষণে বললেন, সাংবিধানিক মূল্যবোধ বিপন্ন

এদিন ধনকড়ের ভাষণের সময় শাসক দলের বিধায়করা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি বিরোধী বার্তা লেখা ব্যাজ, টি-শার্ট পরে উপস্থিত ছিলেন। বিধানসভায় প্রবেশের সময় তাঁদের অভিবাদন জানান রাজ্যপাল।

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনায় নিজের ভাষণে রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী হলে নাম বাদ পড়ে ডিটেনশন সেন্টারে ঠাঁই হতে পারে, এমন আশঙ্কা, উত্কন্ঠায় একাধিক মানুষের মৃত্যুর প্রসঙ্গ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রস্তাবিত দেশব্যাপী এনআরসির ভাবনার বিরুদ্ধে বরাবর সরব রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এনআরসি করতে হলে তাঁর মৃতদেহের ওপর দিয়ে করতে হবে বলে জানিয়ে দিয়েছেন। রাজ্যপাল ভাষণে এনআরসি নিয়ে শাসক দল, সরকারের অবস্থানের প্রতিধ্বনি করে আশঙ্কা, ভীতির ফলে ঘটে যাওয়া মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন। ‘প্রস্তাবিত এনআরসির জেরে আতঙ্কে নিরপরাধ মানুষের মৃত্যু’তে শোক জানিয়েছেন। বলেছেন, বর্তমানে আমাদের দেশ এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সংবিধানের মৌলিক মূল্যবোধ, নীতিগুলি বিপদের মুখে। পাশাপাশি সিএএ, এনপিআর ও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। এদিন ধনকড়ের ভাষণের সময় শাসক দলের বিধায়করা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি বিরোধী বার্তা লেখা ব্যাজ, টি-শার্ট পরে উপস্থিত ছিলেন। বিধানসভায় প্রবেশের সময় তাঁদের অভিবাদন জানান রাজ্যপাল। ঘটনাচক্রে এদিন রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন, সেটা সরকারেরই তৈরি করা। রাজ্যে দায়িত্ব নিয়ে আসার পর থেকে ক্ষমতাসীন সরকারের সঙ্গে ধনকড়ের বারবার সংঘাত, দ্বন্দ্বের প্রেক্ষাপটে আজও রাজ্যপালের ভাষণ ঘিরে জল্পনা তৈরি হয়েছিল, নতুন করে কি কোনও বিরোধ তৈরি হবে দুপক্ষের। বৃহস্পতিবারই রাজ্যপাল ইঙ্গিত দিয়েছিলেন, তিনি সরকারের বেঁধে দেওয়া ভাষণে কিছু অদল-বদল করবেন। মন্ত্রিসভা তাঁর বক্তব্য মানতে অস্বীকার করে জানিয়ে দেয়, তারা এমন হতে দিতে নারাজ। অতীতে ধনকড় মমতা সরকারের সিএএ ও এনআরসি-বিরোধিতার সমালোচনা করেছেন। ডিসেম্বরেই তিনি দাবি করেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এনআরসি ও সিএএ চালু হবে না বলে ঘোষণা করে গণমাধ্যমগুলিতে যে বিজ্ঞাপন দিচ্ছে, তা বন্ধ করতে হবে। কেননা এমন প্রচার, বিজ্ঞাপন অসাংবিধানিক। এই প্রেক্ষাপটে আজ নিজের ভাষণে তিনি রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এড়ালেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget