এক্সপ্লোর

DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে দ্বিতীয় দিনে পড়ল আন্দোলন, 'সিপিএম কর্মী সব' বিতর্কিত মন্তব্য ববি হাকিমের

Firhad Hakim Making Controversial Comment:বকেয়া ডিএ-র দাবিতে আজ দ্বিতীয় দিনে পড়ল, ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্না চলবে। হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আবির দত্ত, রুমা পাল, হিন্দোল দে, কলকাতা: বকেয়া ডিএ-র দাবিতে আজ দ্বিতীয় দিনে পড়ল, ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন (Pending DA Agitation Continues For Second Day)। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্না চলবে। হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কোনও সরকারি কর্মীরা আন্দোলন করছেন না, সবাই সিপিএমের কর্মী (CPM Worker)। ফিরহাদ হাকিমের (Firhad Hakim Controversial Comment) মন্তব্য ঘিরে দানা বেধেছে বিতর্ক।

কী পরিস্থিতি?
বকেয়া DA-র দাবিতে, আন্দোলনের আঁচ ক্রমশ বাড়ছে। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে কলকাতার রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এবার বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঢেউও এসে পড়েছে রাজপথে। শুক্রবার থেকে শহিদ মিনারের নীচে ধর্নায় সামিল হয়েছেন। সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি পূরণ না হওয়া অবধি এই অবস্থান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এর আগে শিক্ষক নিয়োগের জন্য কলকাতার বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ দেখা গিয়েছে। এবার বকেয়া ডিএ-র দাবিতে রাতভর অবস্থান বিক্ষোভ দেখা গেল। আন্দোলনকারীদের এক জন বললেন, 'বলেই দিয়েছি। যত ক্ষণ না দাবি আদায় হবে, আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্না চালিয়ে যাবে। 

কী দাবি?
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হারও এত কম নয়। ২০২১ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, এরাজ্যে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার মাত্র তিন শতাংশ। ২০২০ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, কেরলে সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। ২০২২ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। ২০২২ সালের ১ অগস্টের হিসাব অনুযায়ী, মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। ২০২১ সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান। ২০২২ সালের অগস্ট মাসের হিসাব অনুযায়ী, ছত্তীসগঢ়ের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান। ২০২০ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান। ২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, কর্নাটকের সরকারি কর্মচারীরা ২৭.২৫ শতাংশ হারে ডিএ পান। ২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী, হরিয়ানায় সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান। বকেয়া DA-র দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মধ্যে শুক্রবার থেকে পথে নেমেছেন আন্দোলনকারীরা। ত্রিপলের নীচে রাত কাটিয়েছেন!! শনিবার সকাল থেকে ফের শুরু হয় স্লোগান-বিক্ষোভ। কিন্তু, এই আন্দোলকারীদের সিপিএমের কর্মী বলে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'কোনও সরকারি কর্মী আন্দোলনে বসেননি। এঁরা সকলে সিপিএম কর্মী। সরকার সময় মতোই কাজ করবে।' বিষয়টি নিয়ে সমালোচনা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আপাতত ১৫ মার্চ, সুপ্রিম কোর্টে DA-মামলা শুনানি হওয়ার কথা। সে দিকেও নজর রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।

আরও পড়ুন:বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget