এক্সপ্লোর

Patna News: ছুটি না মেলায় মাথায় গুলি করে আত্মঘাতী পুলিশের ASI

Bihar News: ছুটি মঞ্জুর না হাওয়ায় মাথায় গুলি করে আত্মঘাতী হলেন পুলিশের একজন ASI। ঘটনাটি ঘটেছে পাটনার গান্ধী ময়দান থানা এলাকার পুলিশ লাইনে। মৃতের নাম অজিত সিং।

পাটনা: উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। কিন্তু, উচ্চপদস্থ আধিকারিকরা সেই ছুটি মঞ্জুর না করায় নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছ বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna)। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয় ওই পুলিশ কর্মী। পরে গান্ধী ময়দান পুলিশ স্টেশন এলাকায় থাকা একতা ভবনের ট্র্যাফিক অপারেশন অফিসের ব্যারাক থেকে ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে সেন্ট্রাল পুলিশ সুপার ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। 

পুলিশ সূত্রে খবর, মৃত ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নাম অজিত সিং। তাঁর বাড়ি বিহারের ভোজপুর জেলাপ তারারি পুলিশ স্টেশন এলাকার বাদকাগাঁও গ্রামে। তিনি গান্ধী ময়দান পুলিশ স্টেশন এলাকায় অবস্থিত একতা ভবনে একটি শেয়ার কোয়ার্টারে অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে বসবাস করতেন। বর্তমানে গান্ধী ময়দান পুলিশ ও ফরেনসিকের একটি দল এই ঘটনাটির তদন্ত করছে। এপ্রসঙ্গে পাটনার পুলিশ সুপার জানানো এই ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে সমস্ত বিষয়গুলি খুঁটিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তের জন্য় মর্গে পাঠানো হয়ছে। 

ছুটি চেয়ে পাননি বলে মানসিকভাব অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অজিত সিং। এই কারণে মনোকষ্ট ভুগছিলেন তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে শহরের পুলিশ সুপার জানান, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিকের দলও পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

এপ্রসঙ্গে অজিতের বাবা বিনোদ সিং জানান, ছেলেকে দীপাবলিতে বাড়িতে আসার জন্য পরিবারের তরফে অনুরোধ কা হয়েছিল। কিন্তু, ছুটি না পাওয়ায় সে বাড়ি ফিরতে পারেনি। পরে যখন তাঁকে ছট পুজোর জন্য আসার অনুরোধ করা হয়। তখন সে জানায় ছুটি পেলে তবেই সে বাড়ি ফিরতে পারবে। 

প্রসঙ্গত উল্লেখ্য,২০০৭ সালে বিহার পুলিশে একজন কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন অজিত সিং। মাত্র চারমাস আগে পদোন্নতি হয়ে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হন তিনি। বর্তমানে তাঁর তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে তাঁর পোস্টিং হয় পাটনায়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাবুয়া পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। তাঁর একটি ভাই বর্তমানে ভারতীয় সেনাবাহিনীকে কর্মরত রয়েছেন। আরেক ভাইয়ের ব্যবসা রয়েছে অন্যদিকে আরেকটি ভাই কাজ করেন রেলের লোকো পাইলট হিসেবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Coochbehar News: '৫ লক্ষ টাকা তোলা দেননি', তৃণমূল নেতার লোকজন এসে যে কাণ্ড ঘটাল; ব্যবসায়ীর অভিযোগ ঘিরে শোরগোল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget