এক্সপ্লোর

'স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব?' আগরতলা অভিযানের আগে হুঙ্কার রিজভির

ফের বাংলাদেশের জন্মানোয় যে দেশের অবদান সবথেকে বেশি, সেই ভারতকেই কুৎসিত ভাবে আক্রমণ করলেন রিজভি।

কলকাতা : যতদিন যাচ্ছে, ততই জোরালো হচ্ছে রিজভির ভারত বিরোধী হুঙ্কার। তাঁর নিশানায় কখনও ভারতীয় মিডিয়া, কখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কখনও তিনি ভারতী শাড়ি পোড়াচ্ছেন, তো কখনও পোড়াচ্ছেন চাদর। কখনও আবার ভারতের সব জিনিস বয়কটের ডাক দিয়ে বলছেন, বাংলাদেশের মরিচের ঝাঁঝ নাকি ভারতের মরিচের থেকে অনেক বেশি ! এবার তীব্র ভারত বিরোধী স্লোগান তুলে ত্রিপুরার আগরতলা অভিমুখে যাত্রা শুরু করলেন তিনি। কার্যত নেতৃত্ব দিয়ে বিএনপির তিন সংগঠনের ভারত বিরোধী মিছিলকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। 

সকাল ৯টায় নয়াপল্টনে  খালেদা জিয়ার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে মিছিল।  বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি, সারা  দিনব্যাপী চলবে মিছিল। আর বিকেলের মধ্যে তাতে নাকি যোগ দেবে হাজার হাজার নেতাকর্মী ! ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে লংমার্চ। মিছিল শুরুর আগেই ঘৃণার উদগীরণ ঘটালেন ভারতবিরোধী এই নেতা। ফের বাংলাদেশের  স্বাধীনতায় যে দেশের অবদান সবথেকে বেশি, সেই ভারতকেই কুৎসিত ভাবে আক্রমণ করলেন। বললেন, 'আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা যে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই বার্তা আমাদের মাঝে নেই ...আজকে যাঁরা এখানে অঙ্গীকারবদ্ধ বস্ত্র পরে রেখেছেন, তাঁদেরকে আমার মনে হয়েছে, বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার' 

এই ঘটনায় অত্যন্ত সতর্ক ত্রিপুরা। সীমান্তে কড়া নজর।  আগরতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ, BSF ও CRPF। এর আগে আগরতলায় বাংলাদেশের কনস্য়ুলেটে হামলার অভিযোগে, সেখানে অনির্দিষ্টকালের জন্য কাজকর্ম বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার। এরপর কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভের প্রতিবাদে, রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিযানের ডাক দেয় BNP-র তিন সংগঠন। এবার আগরতলা অভিমুখে লং মার্চের ডাক দেয় তারা। তা শুরু হয়েছে বুধবার সকালে।  

রিজভি এর আগেও মাত্রা ছাড়িয়েছেন। ভারতকে সরাসরি আক্রমণ বা ব্যক্তি আক্রমণ, উভয় ক্ষেত্রেই তাঁর ভাষা ন্যক্কারজনক। ' আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, আমরা কি আমলকি চুষব? ' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে এই ভাষাতেই আক্রমণ শানিয়েছেন BNP নেতা রাহুল কবীর রিজভি। বাংলাদেশি কট্টরপন্থীদের লাগাতার হুমকির প্রেক্ষিতে  মুখ্য়মন্ত্রী  বিধানসভায় বলেছিলেন, আপনারা সব নিয়ে নেবেন, আর আমরা বসে ললিপপ খাব, এটা ভাবার কোনও কারণ নেই। তার পাল্টা দিতে গিয়ে এই ভাষাতেই মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেন বিএনপি নেতা।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget