এক্সপ্লোর

কোভিড ১৯ সংক্রমণ থেকে বাঁচতে মশা-পোকামাকড় মারার ওষুধ দেওয়া হবে ব্রিটিশ সশস্ত্র জওয়ানদের!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আবার বলেছে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি যে, করোনাভাইরাস মশাবাহিত বা মশার কামড়ে সংক্রমণ হয়। তাই মশা, পোকামাকড় ঠেকানোর ওষুধ এক্ষেত্রে কাজে লাগবে না।

নয়াদিল্লি: কোভিড-১৯ সংক্রমণের হাত থেকে বাঁচাতে মশা-পোকামাকড়ের কামড় মোকাবিলায় ব্যবহৃত ওষুধ দেওয়া হবে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর জওয়ানদের। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রক খবরটা নিশ্চিত করেছে যে, তারা সিটরিওডিওল নামে এক জাতীয় পণ্যের স্টক কেনার পরিকল্পনা করেছে, যা লেমন ইউক্যালিপটাস তেলের নির্যাস থেকে তৈরি। অস্ট্রেলিয়ার এক ধরনের গাছের পাতা থেকে মেলে এই নির্যাস। এটি পোকামাকড়ের কামড় ঠেকানোর প্রাকৃতিক ওষুধ। এতে প্যারা-মিথেন -৩, ৮ ডিওল থাকে যার জন্য মশা, পোকামাকড়রা সহজে কাছে ঘেঁষতে পারে না। শোনা যাচ্ছে, সরকারি কর্তৃপক্ষ এটি কেনা ও ২০ হাজার জওয়ানের কোভিড সাপোর্ট ফোর্সে বিলির প্রক্রিয়া শুরু করেছে। তবে সিটরিওডিওল করোনাভাইরাস ঠেকাতে কতদূর কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিটিশ কর্মকর্তারা অবশ্য এর কার্যকারিতার সমর্থনে কোনও প্রমাণ দেখাতে নারাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আবার বলেছে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি যে, করোনাভাইরাস মশাবাহিত বা মশার কামড়ে সংক্রমণ হয়। তাই মশা, পোকামাকড় ঠেকানোর ওষুধ এক্ষেত্রে কাজে লাগবে না। তারা করোনাভাইরাস সংক্রমণ রোধের পরামর্শবলীর মধ্যে এই ওষুধ ব্যবহারের কথা বলেনি। হু বলেছে, নিজেকে রক্ষা করতে অ্যালকোহল আছে, এমন হাত পরিষ্কার করার স্যানিটাইজার বা সাবান ও জল দিয়ে হাত বারবার ধুয়ে নিন। হাঁচি-কাশি দিচ্ছে, এমন কারও ছোঁয়া এড়ান। খবরটা প্রকাশের পর পাবলিক হেলথ ইংল্যান্ড অবশ্য জানিয়েছে, সরকারের অ্যাডভাইসরিতে কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষায় এমন কোনও পণ্য ব্যবহারের কথা নেই। যদিও স্কাই নিউজ একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি পোকামাকড় দমনের ওষুধের ব্যবহার ঐচ্ছিক করা হয়েছে। এই ওষুধ কাউকে সাহায্য না করলেও ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই, তাই কোনও ঝুঁকি থাকছে না। তাদের রিপোর্টে আরও বলা হয়েছে, ব্রিটিশ জওয়ানদের হাত ধোওয়ার আগে ব্যবহারের জন্য এক ধরনের সংক্রমণরোধী পদার্থ দেওয়া হবে, রোগ প্রতিরোধী শক্তি চাঙ্গা রাখতে ভিটামিন ডি সাপ্লিমেন্টও পাবে তারা। প্রতিরক্ষামন্ত্রকের জনৈক মুখপাত্র বলেছেন, সশস্ত্র বাহিনীর সুরক্ষা ও কল্যাণ আমাদের অগ্রাধিকার। ওদের সুস্থ থাকতে ও দরকারের সময় তৈরি থাকতে সাহায্য করার জন্য মন্ত্রক ভেবে দেখছে, আর অতিরিক্ত কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে রোগ প্রতিরোধী শক্তি অটুট রাখার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget