এক্সপ্লোর

Bus Driver Dies of Hearth Attack: স্টিয়ারিং হাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চালক, ঝড়ের গতিতে ছুটে এসে বাস-ভর্তি যাত্রীর প্রাণ বাঁচালেন কন্ডাক্টর

Viral News: তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় এই ঘটনা ঘটেছে।

চেন্নাই: দ্রুত গতিতে গড়াচ্ছিল বাসের চাকা। কিন্তু আচমকাই বিপত্তি ঘটল। স্টিয়ারিং ধরা অবস্থাতেই হৃদরোগে আক্রন্ত হলেন চালক। একেবারে হেলে পড়লেন আসন থেকে। সেই অবস্থায় প্রাণভয়ে যখন আতঙ্কিত যাত্রীরা, একেবারে ঝড়ের গতিতে ছুটে এলেন কনডাক্টর। কোনও রকমে স্টিয়ারিং ধরে চলন্ত বাসটিকে থামালেন তিনি। আর তাতেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। (Bus Driver Dies of Hearth Attack)

তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় এই ঘটনা ঘটেছে। বেসরকারি বাসটিতে যে সিসি ক্যামেরা বসানো ছিল, তাতেই ধরা পড়েছে গোটা ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার পুডুকোটাই যাচ্ছিল বেসরকারি বাসটি। কনকমপট্টি পেরোতেই বাসের চালক প্রভু হাত তুলে বুকে ব্যথা হচ্ছে বসে বোঝাতে চান কন্ডাক্টরকে। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন তিনি। (Viral News)

প্রভুকে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়তে দেখে হতবাক হয়ে যান কন্টাক্টর। বাসটি যে নিয়ন্ত্রণহীন ভাবে ছুটে চলেছে, তা বুঝতে কয়েক সেকেন্ড লাগে তার। এর পর দ্রুত চালকের আসনের দিকে ছুটে আসেন তিনি। প্রভুকে টপকে কোনও রকমে এমার্জেন্সি ব্রেক কষতে সফল হন ওই কন্ডাক্টর। ভাগ্যবশত বাসের চাকা থেমে যায়। কন্ডাক্টরের উপস্থিত বুদ্ধির জেরে ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তবে হৃদরোগের প্রকোপ কাটিয়ে ফিরতে পারেননি প্রভু। তিনি মারা গিয়েছেন।

গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাসের কন্ডাক্টর এবং বাসে উপস্থিত যাত্রীদেরও। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই, যা দেখে শিউরে উঠছেন সকলে। 

এর আগে, গত বছর নভেম্বর মাসে বেঙ্গালুরুতে এমনই একটি ঘটনা ঘটেছিল। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের চালক স্টিয়ারিং ধরা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মাত্র ৩৯ বছর বয়স হয়েছিল ওই চালকের। 

বর্তমানে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তরোত্তর বৃদ্ধি চোখে পড়ছে। ঘুমের মধ্য়ে তো বটেই, দৈনন্দিন জীবনে কাজ করতে করতে, এমনকি অনুষ্ঠানের মাঝেও আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়ার ঘটনা সামনে এসেছে একাধিক। সম্প্রতি উত্তরপ্রদেশের বদায়ুঁতে নিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২২ বছরের তরুণী। ছত্তীসগঢ়ের অম্বিকাপুরে স্কুটার স্টার্ট দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৩৫ বছরের এক যুবক।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget