এক্সপ্লোর

‘বাংলায় থাকলে, বাংলা পড়তে হবে’, দশম শ্রেণি পর্যন্ত আবশ্যিক বাংলা, বেসরকারি স্কুলের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা:  আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুলগুলিতে দশম শ্রেণি পর্যন্ত আবশ্যিক হচ্ছে বাংলা ভাষা। বুধবার বেসরকারি স্কুলগুলির সঙ্গে বৈঠকে ফের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বললেন, আমরা নেক্সট ইয়ার থেকে করে দিচ্ছি। ক্লাস টেন অবধি বাংলা পড়তে হবে। তিনটে ভাষা পড়তেই হবে। তার মধ্যে একটা বাংলা থাকবে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ভাষা-নীতি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেছিলেন, প্রথম থেকে দশম শ্রেমি পর্যন্ত পড়তে হবে তিনটি ভাষা। তার মধ্যে থাকতেই হবে বাংলা। রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও রাখতে হবে বাংলা পড়ার সংস্থান। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রথম ভাষা হিসেবে বাংলা বা হিন্দি, ইংরেজি, উর্দু, গুরুমুখী, নেপালি, অলচিকি ভাষা চয়ন করা যাবে। কিন্তু, এই ভাষাগুলি দ্বিতীয় ও তৃতীয় ভাষা হলে সেক্ষেত্রে একটি বাংলা হতে হবে। বাকি ২টি নিজের মতো রাখা যাবে। বুধবার বেসরকারি স্কুলের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের উদ্দেশ্যও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আঞ্চলিক ভাষা পড়বে না? আমরা চাই ইংরেজি পড়ুক। থার্ড ল্যাঙ্গোয়েজ বাংলা পড়াবেন। তবে এ ক্ষেত্রে একটি সমস্যার কথা উল্লেখ করেন রামমোহন মিশন স্কুলের অধ্যক্ষ। তিনি বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। তারপর দু’টো ভাষা আছে। তিনটে হলে কী করা যায়? শুনে সমাধানও বাতলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, স্কুলের পরীক্ষায় রেখে দিন বোর্ডে দেবেন না। এ নিয়ে শিক্ষামহলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, বোর্ডের পরীক্ষায় না থাকলে স্রেফ একটি ভাষা হিসেবে বাংলাকে রাখা কতটা যুক্তিযুক্ত? যদিও, শিক্ষাবিদদের অপর অংশের মতে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের মতো রাজ্যেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পায়। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষাকে তেমনই গুরুত্ব দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh
Ranbir Kapoor | অমিতাভ-সলমন-অক্ষয় কুমারের পর রণবীর কাপুরের বাড়িতেও রেকি। Tiger Shroff Firing Case
Kolkata Durga Puja Stampede | মৃত্যুর আগে ভিড়ের ভিডিও প্রাঞ্জল সরকারের, দেখুন সেই মুহূর্ত
Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget