এক্সপ্লোর

Case On CAA: নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা সুপ্রিম কোর্টে

Supreme Court:সিএএ নিয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ চেয়ে মামলা। আগামী ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে মামলার শুনানি। 

নয়াদিল্লি: সিএএ নিয়ে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। নাগরিকত্ব সংশোধনী আইনে (CAA) স্থগিতাদেশ চেয়ে মামলা। আগামী ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে মামলার শুনানি। 

যা জানা গেল...
২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অন্তত দু'শো আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। আগামী ১৯ মার্চ সেই আবেদনগুলির শুনানিতেই রাজি হয়েছে শীর্ষ আদালত। শুক্রবার, বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল বিষয়টি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে উল্লেখ করলে, তিনি জানান, আগামী সপ্তাহে শুনানির জন্য এটি 'লিস্টিং' করা হচ্ছে।  সিএএ-র বিভিন্ন অংশকে চ্যালেঞ্জ জানিয়ে এখনও পর্যন্ত ২০০টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অ-মুসলিম যে সব শরণার্থী ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচতে এ দেশে এসেছেন, এই আইন তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়ার আইন। ২০১৯ সালের ডিসেম্বর মাসেই বিল থেকে আইনে পরিণত হলেও গত সোমবার সন্ধেয় হঠাতই সেটির 'রুল' নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। আর তার পর থেকে হইচই। 
বিরোধী শিবিরের নেতাদের অভিযোগ, এই বিজ্ঞপ্তিতে যে নিয়মবিধি রয়েছে, তা 'অসাংবিধানিক', 'বৈষম্যমূলক' এবং 'সংবিধানস্বীকৃত ধর্মনিরপেক্ষ নাগরিকত্ব নীতির পরিপন্থী।' তাদের আরও বক্তব্য, লোকসভা ভোটের মুখে এটি কার্যকর করার পিছনে নির্দিষ্ট রাজনৈতিক অঙ্ক রয়েছে। না হলে সাড়ে চার বছর তিন মাস আগে পাশ হয়ে যাওয়া আইনের বিধির বিজ্ঞপ্তি এখন জারি করা হল কেন? তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আগেই জানিয়েছেন, কারও নাগরিকত্ব বাতিল হলে জোরাল প্রতিবাদ হবে।
সরকারের তরফে যদিও বিরোধীদের সমালোচনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। বরং এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন, 'সিএএ-তে এমন একটি ধারা দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান রয়েছে।' তীব্র সমালোচনার মুখেও যে কোনও ভাবেই সিএএ থেকে থেকে পিছু হঠা হবে না, সে কথাও গত কাল স্পষ্ট করে দেন শাহ।

আর যা...
'বিজেপির কাছে সিএএ (CAA রাজনীতির বিষয় নয়। বিজেপি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে চায়', এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথাও বলেন শাহ। গত সোমবার সন্ধেয় হঠাতই দেশজুড়ে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। তাই নিয়ে বিতর্কের ঝড় শুরু হয়। এদিন শাহ বলেন,  'বিরোধীরা তোষণের রাজনীতি করে ভোটব্যাঙ্ক এককাট্টা করার চেষ্টা করছে।'

আরও পড়ুন:অপেক্ষার অবসান ! ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো, দেখে নিন বিস্তারিত সময় সূচি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
PM Modi: কাল প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড, সভার 'থিম' দক্ষিণেশ্বর মন্দির
কাল প্রধানমন্ত্রী মোদির ব্রিগেড, সভার 'থিম' দক্ষিণেশ্বর মন্দির
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
US Israel strikes on Iran:
"তৃণমূল অবিলম্বে ইরানে যাক, খামেনেইয়ের বাড়ির সামনে ধর্না দিক..", বললেন শুভেন্দু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Embed widget