এক্সপ্লোর

Caste Difference: প্রায়শ্চিত্তের নামে ব্রাহ্মণের পা ধোওয়া জল খেতে বাধ্য করা হল ওবিসি সম্প্রদায়ের যুবককে !

OBC Category: এই লজ্জাজনক ঘটনায় একটি পুলিশ কেস দায়ের হয়েছে। একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। এফআইআর দায়ের করেছেন কুশওয়াহা সম্প্রদায়ের এক সদস্য। তার ভিত্তিতেই দায়ের হয়েছে এফআইআর।

মধ্যপ্রদেশ : একুশ শতকে দাঁড়িয়েও আমাদের সমাজ যে এখনও কিছু ক্ষেত্রে মারাত্মক ভাবে পিছিয়ে রয়েছে, সম্প্রতি তারই প্রমাণ দিল মধ্যপ্রদেশ। সেখানকার দামোহ জেলায় 'জাতের বিভেদ' এতটাই প্রকট ভাবে দেখা দিয়েছে যে, তার বিবরণ শুনে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। ওবিসি জাতের এক তরুণকে বাধ্য করা হয়েছে, এক ব্রাহ্মণের পা ধুয়ে, সেই জল পান করার ব্যাপারে। এই ন্যাক্কারজনক মুহূর্তের আবার ভিডিও করা হয়েছে এবং তা হু হু করে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরে অবশ্য গর্জে উঠেছেন নেটিজেনদের একটা বড় অংশ। জনগণের একটা অংশ নড়েচড়ে বসায় মন্দের ভাল এটুকুই হয়েছে যে, এই লজ্জাজনক ঘটনায় একটি পুলিশ কেস দায়ের হয়েছে। একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। এফআইআর দায়ের করেছেন কুশওয়াহা সম্প্রদায়ের এক সদস্য। তার ভিত্তিতেই দায়ের হয়েছে এফআইআর। বিভিন্ন জাতের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, এই আইনের ধারাতেও রুজু হয়েছে মামলা। 

কী ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলায় 

পুরুষোত্তম কুশওয়াহা, ওবিসি সম্প্রদায়ের একজন সদস্য। এই ব্যক্তিকেই বাধ্য করা হয়েছে অন্নু পাণ্ডে নামে এক ব্রাহ্মণ ব্যক্তির পা ধুয়ে সেই জল পান করার ব্যাপারে। সমস্ত গ্রামবাসীর সামনে এই কাজ করতে হয়েছে পুরুষোত্তমকে। স্বভাবতই তাঁর অপমানের মাত্রা ঠিক কতটা তা হয়তো আর পাঁচজনের পক্ষে বোঝাও সম্ভব নয়। এখানেই শেষ নয়। ৫১০০ টাকা জরিমানাও নেওয়া হয়েছে পুরুষোত্তমের থেকে। সমগ্র ব্রাহ্মণ সমাজের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে তাঁকে। 

ঘটনার সূত্রপাত কী থেকে 

সাতারিয়া গ্রামের বাসিন্দা পুরুষোত্তম। সেখানেই থাকেন অন্নু পাণ্ডেও। গ্রামের একটি বচসা থেকেই এতদূর গড়িয়েছে গোটা ব্যাপারটা। সাতারিয়া গ্রামে নিষিদ্ধ হয়েছিল মদ। তারপরেও মদ বিক্রি চালিয়ে যেতে থাকেন অন্নু নামের ওই ব্যক্তি। গ্রামবাসীদের কাছে ধরা পড়ার পর জনসমক্ষে ক্ষমা চাইতে হয় অভিযুক্ত ব্যক্তিকে। দিতে হয় ২১০০ টাকা। এই অবধি বিষয়টা মেনে নিয়েছিলেন অন্নু। কিন্তু সমস্যা তৈরি করে একটি ছবি। অভিযোগ, পুরুষোত্তম AI ব্যবহার করে অন্নুর একটি ছবি তৈরি করেন। সেখানে অন্নুর গলায় জুতোর মালা ঝুলতে দেখা গিয়েছে। এই ছবি পুরুষোত্তম শেয়ার করেছেন বলেও অভিযোগ। যদিও শোনা যাচ্ছে, কয়েক মিনিটের মধ্যে ছবি ডিলিট করে নাকি ক্ষমা চেয়ে নিয়েছিলেন পুরুষোত্তম। কিন্তু বিষয়টি তাতে ঠান্ডা হয়নি। এ হেন কাজ সমগ্র ব্রাহ্মণ সম্প্রদায়ের কাছে অপমানের বলে ধরে নেন অনেকে। গ্রামের ঝামেলায় ঢুকে যায় জাতের বিভেদের তত্ত্ব। গ্রামেরই ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু লোক একত্রিত হয় দাবি করেন, নিজের কাজের জন্য পুরুষোত্তমকে প্রায়শ্চিত্ত করতে হবে। চাপের মুখে অন্নু- র পা ধুয়ে সেই জল পান করতে বাধ্য হন পুরুষোত্তম। সেই ভিডিও-ই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল

ভিডিও

Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget