এক্সপ্লোর

Mahua Moitra: টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন? মহুয়ার বিরুদ্ধে সক্রিয় CBI, নীতি কমিটির রিপোর্ট চেয়ে আবেদন

Cash for Query: CBI-এর তরফে রিপোর্ট চেয়ে আবেদন জানানো হলে, লোকসভা সেক্রেট্যারিয়টের তরফে। এখনও পর্যন্ত সেই রিপোর্ট তাদের হাতে তুলে দেওয়া হয়নি।

নয়াদিল্লি: সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি। সেই নিয়ে লোকসভার জেনারেল সেক্রেটারির হলফনামাও তলব করেছে শীর্ষ আদালত। সেই আবহেই লোকসভা থেকে বহিষ্কৃত, তৃণমূলের মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে তদন্তে এগোল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. লোকসভার নীতি কমিটির থেকে মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্ট চেয়ে পাঠালেন কেন্দ্রীয় গোয়েন্দারা। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে। নীতি কমিটির তৈরি রিপোর্টের ভিত্তিতেই সাংসদপদ খুইয়েছেন মহুয়া (Cash for Query)। নীতি কমিটির তৈরি সেই রিপোর্টই খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। (CBI)

CBI-এর তরফে রিপোর্ট চেয়ে আবেদন জানানো হলে, লোকসভা সেক্রেট্যারিয়টের তরফে। এখনও পর্যন্ত সেই রিপোর্ট তাদের হাতে তুলে দেওয়া হয়নি। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুরোধ পর্যালোচনা করে দেখে তবেই সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানা গিয়েছে। দিল্লির একটি সূত্রে জানা গিয়েছে, CBI-এর লিখিত আবেদন এসে পৌঁছেছে লোকসভা সেক্রেট্যারিয়টে। তবে পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে।  

মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য CBI-কে চিঠি দিয়েছিলেন লোকপাল, তার ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে নেমেছে CBI. লোকসভা সেক্রেট্যারিয়ট যদি নীতি কমিটির তৈরি রিপোর্ট তাদের হাতে তুলে দেয়, তাহলেই দুর্নীতি প্রতিরোধ আইনের অনুচ্ছেদ ১৭ A-এর আওতায় মহুয়ার বিরুদ্ধে অপরাধ ধারায় FIR দায়ের করে তদন্ত শুরু করতে পারবে CBI. 

আরও পড়ুন: Adani Group Drone: ঝড়-ঝাপ্টা সয়ে একটানা ৩৬ ঘণ্টা নজরদারিতে সক্ষম, নৌবাহিনীর জন্য ড্রোন আনল আদানি গোষ্ঠী

সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে। নীতি কমিটির রিপোর্টে তাঁকে বহিষ্কারের সুপারিশ করা হয়। সেই নিরিখেই মহুয়ার সাংসদপদ খারিজ হয়। নীতি কমিটির ওই রিপোর্টে মহুয়া 'অনৈতিক আচরণ' করেছেন বলে দাবি করা হয়। মহুয়ার বিরুদ্ধে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কঠোর বিধি মেনে তদন্তের সুপারিশও করে নীতি কমিটি। দ্রুত তদন্ত শেষ করার কথাও বলা হয় রিপোর্টে।

ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে প্রাপ্ত টাকা এবং দামি উপহারের বিনিময়ে মহুয়া সংসদে লাগাতার আদানিদের নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ করেন বিজেপি-র সাংসদ নিশিকান্ত দুবে। সংসদে প্রশ্নোত্তর জমা দেওয়ার ওয়েবসাইটের আইডি এবং পাসওয়র্ড-ও মহুয়া বাইরের লোকের সঙ্গে শেয়ার করেন বলে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মহুয়ার সাংসদপদ খারিজ হয়। যদিও সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, তদন্ত ছাড়াই মহুয়ার সাংসদপদ আগেভাগে খারিজ করে দেওয়া যুক্তিহীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন বলেই মহুয়াকে কোপে পড়তে হল বলেও দাবি তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
Kalita Majhi: 'এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি', মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন কলিতা মাঝি
'এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি', মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন কলিতা মাঝি
ABP Ananda Top 10, 1 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 1 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Nabadwip News: তৃণমূল আমলে দখল হয়েছিল বাড়ি, পালাবদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত সেই জায়গা, খুশি চিকিৎসক
তৃণমূল আমলে দখল হয়েছিল বাড়ি, পালাবদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত সেই জায়গা, খুশি চিকিৎসক

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget