এক্সপ্লোর

পিসি সরকার জুনিয়রের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের! আতস কাচের তলায় জাদুকরের চিটফান্ড-যোগ

CBI Raids magician PC Sorcar Junior's residence: বেআইনি অর্থলগ্নি মামলায় তদন্তের জাল আরও ছড়াচ্ছে সিবিআই। এবার আতস কাচের তলায় জাদুকরের চিটফান্ড-যোগ। শুক্রবার পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুর ও বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জাদুকরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী আধিকারিকরা।

প্রকাশ সিনহা,কলকাতা: চিটফান্ডকাণ্ডে পিসি সরকার জুনিয়রের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের। ম্যাজিক দেখানোর নামে টাওয়ার গ্রুপের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। জাদুকরের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বেআইনি অর্থলগ্নি মামলায় তদন্তের জাল আরও ছড়াচ্ছে সিবিআই। এবার আতস কাচের তলায় জাদুকরের চিটফান্ড-যোগ। শুক্রবার পিসি সরকার জুনিয়রের মুকুন্দপুর ও বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। জাদুকরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী আধিকারিকরা।

খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র।সিবিআই সূত্রে খবর, চিটফান্ড সংস্থা টাওয়ার গ্রুপের সঙ্গে পিসি সরকার জুনিয়রের কী ধরনের চুক্তি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আর্থিক লেনদেন কেন হয়েছিল, তাও তদন্তের আওতায় রয়েছে। সিবিআই সূত্রে খবর, সূত্র মারফত জানা গেছে টাওয়ার গ্রুপের একটি রেস্তোরাঁ খোলার কথা ছিল।

পিসি সরকার জুনিয়রের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান সিবিআইয়ের! আতস কাচের তলায় জাদুকরের চিটফান্ড-যোগ

সেখানে জাদু দেখানোর জন্য পিসি সরকার জুনিয়রের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল বলে দাবি করেছে সিবিআই। চুক্তি বাবদ কত টাকা নিয়েছিলেন, কোথায় সেই টাকা রয়েছে তাও জানতে চাওয়া হবে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বারাসত থেকে বিজেপি প্রার্থী হিসাবে লড়েন পি সি সরকার জুনিয়র। এবার চিটফান্ডকাণ্ডে তাঁর বাড়িতে তল্লাশির পর বিজেপির বক্তব্য, সিবিআই যে নিরপক্ষেভাবে তদন্ত করে, এটাই তার প্রমাণ। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ সম্মানীয় মানুষ, গুণী মানুষ, তদন্ত তদন্তের মত চলবে। তদন্তের গতি প্রকৃতি বৃদ্ধি হলেই তখন বলা হয় রাজনৈতিক হিংসা তদন্তের গতি শ্লথ হলে বলা হয় ‘মোদি দিদিমণি গটআপ’। আমরা চাই সত্য উদঘাটিত হোক এবং যারা প্রতারিত হয়েছে তাদের টাকা যেন তারা ফেরত পান।’’

পাল্টা কংগ্রেসের কটাক্ষ ৫-৬ বছর পরও যখন সারদা-নারদ-রোজভ্যালি, কোনও কেলেঙ্কারির তদন্তই সিবিআই শেষ করে উঠতে পারল না, তখন বোঝাই যায়, তদন্তের নামে কী চলছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কটাক্ষ, ‘‘সিবিআই সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র, হয়তো পিসি সরকারের কেউ তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছিলেন, তাই তল্লাশি। সিবিআইকে এখন কেউ বিশ্বাস করে না। আজ অবধি নারদ কেলেঙ্কারির এথিকস কমিটির মিটিং হয়নি ৷’’ সিবিআই-এর অভিযান প্রসঙ্গে পি সি সরকার জুনিয়র কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Shankar Ghosh | পাহাড়ে বিনিয়োগ টানতে নবান্নে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget