এক্সপ্লোর

CBSE Class 12 Evaluation: দ্বাদশের নম্বর নিয়ে অসন্তোষ থাকলে পড়ুয়াদের পরীক্ষায় বসার সুযোগ, জানাল CBSE

পরীক্ষায় বসলে অবশ্য সেখানের প্রাপ্ত নম্বরই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নয়াদিল্লি : CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন পরীক্ষা-নির্দেশিকা জারি। বোর্ডের মূল্যায়নে প্রাপ্ত নম্বর নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী খুশি নয়, তাঁদের জন্য পরীক্ষায় বসার ব্যবস্থা করবে বোর্ড। এমনটাই ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল CBSE বোর্ড। পাশাপাশি জানানো হয়েছে, সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে ধার্য হবে। কীভাবে পরীক্ষাগ্রহণ তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল পড়ুয়ারা ২০২১ সালের প্রকাশিত ফলে কোনও একটি বিষয়ে উত্তীর্ণ হওয়ার মাপকাঠি অতিক্রম করতে পারেননি এবং কম্পার্টমেন্ট ক্যাটেগরিতে রয়ে গেছেন, তাঁরাও পরীক্ষা দিতে পারবেন। দশম এবং দ্বাদশ উভয় শ্রেণির ক্ষেত্রেই কম্পার্টমেন্ট পরীক্ষায় যেকোনও একটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাড়ানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। দুই ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের যেটি বেশি হবে, রেজাল্টে সেটাই প্রকাশিত হবে। 

CBSE বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরীক্ষা নেওয়া হবে ১৬ অগাস্ট ২০২১ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে। কবে কোন বিষয়ে পরীক্ষা সেই তারিখও ঘোষণা করা হবে শীঘ্রই। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

CBSE দ্বাদশের ফলপ্রকাশের পর থেকেই অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা পাস করানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন কখনও রাস্তায় নেমে, কখনও স্কুলে ভাঙচুর চালিয়ে। কোথাও কোথাও পাস করা সত্ত্বেও প্রাপ্ত নম্বর বাড়ানোর দাবিতে ভাঙচুর বা শিক্ষক ঘেরাওয়ের মতো ঘটনা ঘটে। উচ্চ মাধ্যমিক হোক বা CBSE দ্বাদশের ফলপ্রকাশ, বিতর্কের বিরাম ঘটেনি। নম্বর বাড়ানোর দাবিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুটি স্কুলেও প্রিন্সিপাল সহ অন্য শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী, অভিভাবকরা। এমন অবস্থায় অসন্তুষ্ট পড়ুয়াদের জন্য পরীক্ষার ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল CBSE বোর্ড।

দীর্ঘ অপেক্ষার পর গত ৩০ জুলাই প্রকাশিত হয় CBSE দ্বাদশের ফল। চলতি বছরে মোট ছাত্রছাত্রীর ৯৯.৩৭ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। ছাত্রীদের ফল ছাত্রদের তুলনায় ভাল। ৯৯.৬৭ শতাংশ ছাত্রী এবং ৯৯.১৩ শতাংশ ছাত্র উত্তীর্ণ হন ২০২১ সালের CBSE দ্বাদশে। 

 

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Abhijeet Dipke Protest : ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget