এক্সপ্লোর

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ ডিসেম্বর সর্বদল, কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র? জল্পনা

আর এই বৈঠক নিয়েই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি ফের লকডাউনের মতো কোনও বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটছে দেশ? এহেন জল্পনার প্রেক্ষাপট হল, তামিলনাড়ু সরকার ৩০ ডিসেম্বর পর্যন্ত করোনা নিয়ে নিয়মবিধির মেয়াদ বাড়িয়েছে।

নয়াদিল্লি:  দেশের করোনা পরিস্থিতির পর্যালোচনা করতে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। আগামী ৪ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই বৈঠকে রাজ্য়সভা এবং লোকসভার সদস্য়রা উপস্থিত থাকবেন।  কোভিড পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার বৈঠক ডাকল কেন্দ্র। এদিকে ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত এমন ৩ সংস্থার সঙ্গে ইতিমধ্য়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্য়মন্ত্রী হর্ষ বর্ধন। আর এই বৈঠক নিয়েই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। তবে কি ফের লকডাউনের মতো কোনও বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটছে দেশ? এহেন জল্পনার প্রেক্ষাপট হল, তামিলনাড়ু সরকার ৩০ ডিসেম্বর পর্যন্ত করোনা নিয়ে নিয়মবিধির মেয়াদ বাড়িয়েছে। ৭ ডিসেম্বর থেকে শুরু হবে স্নাতকের চূড়ান্ত বর্ষের ক্লাস। মেরিনা বিচ পুনরায় খুলবে ১৪ ডিসেম্বর। পরিকাঠামো অনুযায়ী ৫০ শতাংশ জন সমাগম হতে পারে। অথবা ২০০-র বেশি জন সমাগম হবে না।

অন্যদিকে জেনোভা বায়ো ফার্মাসিউটিক্য়াল লিমিটেড, বায়োলোজিক্যাল ই লিমিটেড, ডঃ রেড্ডিস ল্য়াবরেটরিসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংশ্লিষ্ট সংস্থায় যাঁরা ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে আলোচনা করেন মোদি। ৩ সংস্থাকে ভ্যাকসিন সম্পর্কে সাধারণ মানুষকে সহজ ভাষায় বোঝানোর নির্দেশ দিয়েছেন মোদি যাতে ভ্যাকসিনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে তাঁরা বুঝতে পারেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছেস কোভিড পরিস্থিতির মোকাবিলা এবং ভ্যাকসিন নিয়ে সংশ্লিষ্ট তিন সংস্থার প্রস্তাব, মতামত চেয়েছেন মোদি। একইসঙ্গে ভ্যাকসিন নিয়ে ৩ সংস্থার উদ্য়োগেরও ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এর আগে শনিবার সিরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক এবং জাইডাসে যান প্রধানমন্ত্রী।

দেশজুড়ে বেড়েই চলেছে সংক্রমণের হার। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। মোট আক্রান্তের সংখ্য়া ৯৪ লক্ষ ৩১ হাজার ৬৯২। অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ৪৬ হাজার ৯৫২। সুস্থ হয়েছেন ৮৮ লক্ষ ৪৭ হাজার ৬০০জন। মৃত্যু হয়েছে ৪৪৩ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget