এক্সপ্লোর

সব্জির দোকান,মুদিখানার মালিক-কর্মীদের কোভিড-১৯ টেস্ট করানোর জন্য রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলেছেন, মুদিখানা, সবজির দোকান অথবা অন্যান্য বিক্রেতাদের থেকেও সংক্রমণ দ্রুত ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রগুলিতে আইসিএমআর-এর গাইডলাইন মেনেই পরীক্ষা করাতে হবে।

নয়াদিল্লি: মুদিখানা, শাক-সবজির স্টল অথবা অন্যান্য দোকানপাট থেকে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা। আর তারই ভিত্তিতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ পরামর্শ দিয়ে বলা হয়েছে প্রতিটি মুদি, সবজি অথবা অন্যান্য দোকানের মালিক এবং দোকানের কর্মীদের কোভিড টেস্ট করাতেই হবে। কারণ, এই ধরনের ক্ষেত্রগুলি থেকে করোনাভাইরাস সংক্রমণের মারাত্মক সম্ভাবনা দেখা গিয়েছে। সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্তকে দ্রুত চিহ্নিত করতে পারলেই মৃত্যু হার কমানো যাবে বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলেছেন, শিল্পাঞ্চল-সহ অন্যান্য হটস্পটগুলি থেকে করোনা সংক্রমণের দ্রুত বিস্তার আটকাতে হবে। বস্তি হোক, সংশোধনাগার হোক অথবা কিংবা বৃদ্ধাশ্রমের মতো জায়গা যেখানে জনঘনত্ব অনেকখানি সেখানে ভাইরাস সংক্রমণ সম্পর্কে খুব বেশি সজাগ থাকতে হবে। এরই সঙ্গে তিনি বলেন, মুদিখানা, সবজির দোকান অথবা অন্যান্য বিক্রেতাদের থেকেও সংক্রমণ দ্রুত ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রগুলিতে আইসিএমআর-এর গাইডলাইন মেনেই পরীক্ষা করাতে হবে। রাজেশ ভূষণ ওই চিঠিতে আরও জানান, করোনা সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদেই অক্সিজেন সরবরাহ, অ্যাম্বুলেন্স পরিবহণ ব্যবস্থা ইত্যাদি সহজলভ্য করতে হবে।বহু জায়গা থেকেই নিয়মিত অভিযোগ উঠছে যে অ্যাম্বুলেন্স পেতে রোগীর পরিবারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বাজার থেকে করোনা ছড়ানোর উদাহরণ হিসাবে উঠে এসেছে চেন্নাইয়ের এক বাজারের খবর। মে মাসে চেন্নাইয়ের কোয়ামবেড়ু বাজারের থেকেই তামিলনাড়ুতে ৩৫ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। আর এরপরও এরকম বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও তথ্যই সবজি বাজার নিয়ে নতুন করে ভাবাচ্ছে সরকারকে। আর এসব কারণেই এবার কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকারগুলি সব সবজি বিক্রেতার করোনা পরীক্ষা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget