এক্সপ্লোর

Pahalgam Attack: উস্কানিমূলক, মিথ্যা তথ্য সম্প্রচার! একাধিক পাক ইউটিউব চ্যানেল ব্যান ভারতের

Centre Blocks Pak YouTube Channels: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

নয়া দিল্লি: এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করল ভারত। এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশাল মিডিয়া, পাক সংবাদমাধ্যমের সোশাল সাইট।                  

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকে ভারত, ভারতীয় সেনা এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, মিথ্যা এবং বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই নিষিদ্ধ করা হয়েছে ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার।                                                                         

ডিডি নিউজ লাইভের তরফে জানান হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে, ভারত সরকার জম্মু ও কাশ্মীরের মর্মান্তিক ঘটনা পহেলগাঁও সন্ত্রাসী হামলার পটভূমিতে ভারত, সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর বর্ণনা এবং ভুল তথ্য প্রচারের জন্য নিম্নলিখিত পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করেছে। 

 

এদিকে, পহেলগাঁওয়ে নাশকতার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, হামলার দিন বৈসারন ভ্যালিতে স্যাটেলাইট ফোন সক্রিয় ছিল। চিনে তৈরি স্যাটেলাইট ফোন পাকিস্তান থেকে ভারতে পাচার করা হয়েছিল। পহেলগাঁও লাগোয়া আশেপাশের জেলাতেও ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর, ছবিতে ধরা পড়েছে, জঙ্গিরা মেষপালকদের দলে মিশে রয়েছে। তাই তাদেরকে চিহ্নিত করা সত্ত্বেও প্রত্যাঘাত করা যাচ্ছে না।                                                                       

অন্যদিকে, পহেলগাঁও হামলার চক্রীদের কঠোরতম জবাব দেওয়ার প্রধানমন্ত্রীর হুঙ্কারের মধ্যেই, পাল্টা পরমাণু যুদ্ধের নির্লজ্জ আস্ফালন করছে পাকিস্তান। একই ধরনের উস্কানিমূলক মন্তব্য শোনা গেল পাকিস্তানের রেলমন্ত্রী থেকে পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে। যদিও পাকিস্তানের এসব ফাঁকা আওয়াজকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না এদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা।                    

সেরা শিরোনাম

El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget