এক্সপ্লোর

Serum Institute on Corona Vaccine : "আগে ভারতীয়দের সুরক্ষা", সিরামের ৫০ লক্ষ ভ্যাকসিন রফতানির আবেদন খারিজ কেন্দ্রের

কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ করল কেন্দ্র। ইংল্যান্ডে ৫০ লক্ষ ডোজ পাঠানোর অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

নিউ দিল্লি : দেশজুড়ে ভ্যাকসিনের সংকট রয়েছে। ভ্যাকসিনের অভাবে টিকাকরণ প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ করল কেন্দ্র।

ইংল্যান্ডে ৫০ লক্ষ ডোজ পাঠানোর অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সিরামের তরফে এনিয়ে বেশ কয়েকবার কেন্দ্রের সঙ্গে আলোচনাও হয়। কিন্তু, আন্তর্জাতিক চাপ উড়িয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, প্রথমে ভারতীয়দের ভ্যাকসিনের জোগান দিতে হবে।

সূত্রের খবর, রাজ্যগুলিকে বলা হয় ১৮-৪৪ বছর বয়সিদের টিকা দিতে ওই সংস্থার কাছে ভ্যাকসিন চাওয়ার জন্য। এখন এই ৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিনের জোগান রয়েছে। রাজ্যগুলিকে বলা হয়েছে তা সংগ্রহ করে নিতে। বেসরকারি হাসপাতালও তা নিতে পারবে।

প্রসঙ্গত, এপর্যন্ত দেশে ভ্যাকসিনের ১৭ কোটি ২৬ লক্ষ ৩৩ হাজার ৭৬১ ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবার ১৮ থেকে ৪৪ বছর বয়সি ৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবং তৃতীয় দফার টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২৫ লক্ষ ৫২ হাজার ৮৪৩ ডোজ দেওয়া হয়েছে।

সরকার দাবি করেছে, এপর্যন্ত তারা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিনামূল্যে ১৮ কোটির বেশি(১৮ কোটি ৩ হাজার ১৬০) ভ্যাকসিন ডোজের জোগান দিয়েছে। এর মধ্যে টিকাকরণ ও নষ্ট হয়ে যাওয়া মিলিয়ে মোট সংখ্যা ১৭ কোটি ৯ লক্ষ ৭১ হাজার ৪২৯।

৯০ লক্ষর বেশি(৯০ লক্ষ ৩১ হাজার ৬৯১) ডোজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মজুত রয়েছে। আগামী তিন দিনের মধ্যে অতিরিক্ত আরও ৭ লক্ষর বেশি ডোজ( ৭ লক্ষ ২৯ হাজার ৬১০) তারা পাবে।

প্রসঙ্গত, ভারতে এখন দুটি ভ্যাকসিন রয়েছে। একটি কোভিশিল্ড এবং অপরটি কোভ্যাকসিন। কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এবং কোভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। এছাড়া রাশিয়ার স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন তৈরি করবে পাঁচটি সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget