এক্সপ্লোর

I.N.D.I.A Alliance: অধীরের জন্যই একা চলার সিদ্ধান্ত মমতার? প্রদেশ কংগ্রেস সভাপতির দিকে আঙুল ডেরেকের

Derek O'Brien: বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দলের সিদ্ধান্তের নেপথ্যকারণ খোলসা করেন ডেরেক।

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে BJP বিরোধী I.N.D.I.A শিবিরে ফাটল। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে যেমন জানিয়েছেন, তেমনই জানিয়েছন, নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মমতার এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। I.N.D.I.A জোটে মমতার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই আবহেই মমতার সিদ্ধান্তের নেপথ্য কারণ খোলসা করলেন দলের নেতা ডেরেক ও'ব্রায়েন। (Derek O'Brien)

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দলের সিদ্ধান্তের নেপথ্যকারণ খোলসা করেন ডেরেক। সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)  দিকে আঙুল তোলেন তিনি। জানান, বাংলায় তৃণমূলে এবং কংগ্রেসের মধ্যে জোটের সমীকরণ কাজ না করার জন্য় দায়ী অধীর। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই বলে গতকাল মমতা দাবি করার পর থেকেই অধীরের সঙ্গে তাঁর তিক্ততার কথা উঠে আসছিল বার বার। এবার তাতেই কার্যত সিলমোহর দিলেন ডেরেক। (I.N.D.I.A Alliance)

এদিন ডেরেক জানান, I.N.D.I.A জোটের সাফল্যের পথে অনেক ওজর আপত্তিই রয়েছে, যার মধ্যে অন্যতম দুই বিপত্তি BJP এবং অধীররঞ্জন চৌধুরী। লাগাতার জোটের বিরুদ্ধে কথা বলে এসেছেন এই দুই পক্ষ। ডেরেকের বক্তব্য, "কংগ্রেস যদি নিজের কাজে সফল হয়, বড় ব্যবধানে BJP-কে হারাতে সফল হয়, তাহলে নির্বাচনের পর তৃণমূল অবশ্যই জোটে শামিল থাকবে, সংবিধান রক্ষার লড়াইয়ে শামিল থাকবে।"

আরও পড়ুন: Ayodhya Ram Mandir: উদ্বোধনের পরের দিনেই ৩ কোটির অনুদান রাম মন্দিরে, কারা দিলেন ?

২০২১ সাল থেকে বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গড়ে তোলার পক্ষে সওয়াল করে আসছেন মমতা। I.N.D.I.A জোটের নামরকরণও তাঁর করা বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। সেই মমতাই বুধবার বাংলায় একা লড়ার কথা ঘোষণা করেন। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও জানান। এমনকি রাহুল গাঁধীর নেতৃত্বে বেরনো 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন মমতা। 

তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আসন নিয়ে যে টানাপোড়েন চলছে, তাতেই মমতা জোট থেকে পিছিয়ে এসেছেন বলে খবর। তৃণমূল সূত্রে দাবি, লোকসভা নির্বাচনে রাজ্যে ১০ থেকে ১২টি আসন চাইছে কংগ্রেস। তৃণমূলের দাবি, আগের দুই লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছে কংগ্রেস। বিধানসভাতেও শূন্য হয়ে গিয়েছে। তাদের এতগুলি আসনের দাবি একেবারে অযৌক্তিক। আবার কংগ্রেসের দাবি, মাত্র দু'টি আসন ধরিয়ে তাদের নিরস্ত করতে চাইছে তৃণমূল। সেই নিয়েই চরমে উঠেছে টানাপোড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget