এক্সপ্লোর

Viral News: কাজের ফাঁকে ঘুমিয়ে পড়ায় চাকরি গিয়েছিল, কোর্টের নির্দেশে ৪১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন যুবক

China News: চিনের জিয়াংসু প্রদেশের তাইচিং থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: মাস গেলে বেতন পান বলে গভীর রাত পর্যন্ত জেগে কাজ করেন। একটু ঘুমিয়ে পড়েছেন বলে চাকরি কেড়ে নিতে হবে? প্রথমে বিশ্বাসই করতে পারেননি এক যুবক। শেষ পর্যন্ত আদালতের দরজায় কড়া নাড়লেন তিনি। যে সংস্থায় কাজ করতেন, তাদের বিরুদ্ধে মামলা করলেন। আদালতের রায়ে শেষ পর্যন্ত মোটা টাকা ক্ষতিপূরণ আদায় করে নিলেন। (Viral News)

চিনের জিয়াংসু প্রদেশের তাইচিং থেকে এই ঘটনা সামনে এসেছে। ঝাং পদবীযুক্ত এক ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছে। একটি রাসায়নিক সংস্থায় গত ২০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছিলেন ঝাং। চলতি বছরের গোড়ার দিকে অফিসে বেশ চাপ যাচ্ছিল তাঁর উপর দিয়ে।  গভীর রাত পর্যন্ত জেগে কাজ করতে হচ্ছিল প্রায় দিন। এমন চলতে চলতে একদিন অফিসে কিছু ক্ষণের জন্য ঘুমিয়ে পড়েন। আর তাতেই তাঁর চাকরি চলে যায় বলে অভিযোগ। (China News)

জানা গিয়েছে, সিসিটিভিতে ঝাং ঘুমাচ্ছেন বলে ধরা পড়ে। এর দু'সপ্তাহ পর HR বিভাগ থেকে তাঁকে নিয়ে রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টে বলা হয়, 'ক্লান্ত হয়ে অফিসে ঘুমাতে দেখা গিয়েছে ঝাংকে'। তাতে সইও করতে হয় ওই যুবককে। এর পর চলে জিজ্ঞাসাবাদ। কেন ঘুমিয়ে পড়েছেন, কত ক্ষণ ঘুমিয়েছেন, জানতে চাওয়া হয়। জাং জানান, অনেক রাত পর্যন্ত কাজ করেছিলেন বলেই ঘুমিয়ে পড়েছিলেন। ঘণ্টাখানেকের মতোই ঘুমিয়েছেন তিনি। 

এর পর ওই সংস্থা শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলে ঝাংকে চাকরি থেকে বের করে দেয়। নোটিসে বলা হয়, 'ঝাংয়ের আচরণ অফিসের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলার পরিপন্থী। এমন আচরণ মোটেই বরদাস্ত করা হবে না'। যে সংস্থায় জীবনের দীর্ঘ সময় কাজ করেছেন, দিনরাত এক করে খেটেছেন, সেই সংস্থা তাঁর সঙ্গে এমন আচরণ করতে পারে বলে প্রথমে বিশ্বাসই হয়নি ঝাংয়ের। এর পরই আইনি পদক্ষেপ করেন তিনি।

ঝাংয়ের আবেদন খতিয়ে দেখে আদালত জানায়, নিয়মভঙ্গের জন্য কোনও সংস্থা কর্মী ছাঁটাই করতেই পারে। কিন্তু এক্ষেত্রে কিছু মাপকাঠি রয়েছে। কর্মীর আচরণে সংস্থার কত ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা জরুরি। একদিন যদি কোনও কর্মী কিছু ক্ষণ ঘুমিয়ে পড়েন অফিসে, তাতে সংস্থার আহামরি ক্ষতি হয় না মোটেই। ২০ বছরেরও বেশি সময় ওই সংস্থায় কাজ করেছেন ঝাং। ভাল কাজের রেকর্ড রয়ছে তাঁর, বেতনবৃদ্ধি হয়েছে সময়ে, পদোন্নতি হয়েছে। তাই ঘুমিয়ে পড়ার জন্য তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত বাড়াবাড়ি এবং অযৌক্তিক। এর পর আদালত ওই সংস্থাকে নির্দেশ দেয়, ঝাংকে ক্ষতিপূরণ বাবদ ৪১.৪ লক্ষ (ভারতীয় মুদ্রায়) টাকা দেওয়ার।

সেরা শিরোনাম

Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget