এক্সপ্লোর

China on Covid19: চিনে ফের লাফিয়ে বাড়ছে করোনা, ভাঙল আক্রান্তের সব রেকর্ড

China Coronavirus Updates: ইতিমধ্যেই সেখানে একাধিক প্রদেশে লকডাউন হয়েছে। চিনে মার্চের প্রথম দুই সপ্তাহে  ১০ হাজারেরও বেশি করোনা কেস রিপোর্ট করেছে।

নয়া দিল্লি: চিনে ফের বাড়ছে করোনার প্রকোপ।  বেজিং জানিয়েছে, ৫ হাজার ২৮০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। বেশ কিছু প্রদেশে সংক্রমণের হারও বেশি।  ন্যাশনাল হেলথ কমিশন বলেছে যে ২০২০ এর পর সর্বোচ্চ এই আক্রান্তের সংখ্যা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল জিলিন প্রদেশ। 

ইতিমধ্যেই সেখানে একাধিক প্রদেশে লকডাউন হয়েছে। চিনে মার্চের প্রথম দুই সপ্তাহে  ১০ হাজারেরও বেশি করোনা কেস রিপোর্ট করেছে। তবে এই প্রাদুর্ভাবে নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বেজিং, সাংহাই, শিয়ানজেন এর মতো শহরেও প্রাদুর্ভাবের খবর পাওয়া গিয়েছে। জিলিনের বাসিন্দাদের সেই প্রদেশ ছেড়ে অন্যান্য শহরগুলিতে ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।  

স্থানীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক প্রাদুর্ভাবের জন্য একাধিক দফা নিউক্লিক অ্যাসিড পরীক্ষা  করেছে এবং অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে এই দাপট এড়ানোর জন্য।                                      

করোনার ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে চিনের অনেক প্রদেশে লকডাউন জারি করা হয়েছে। পাঁচ কোটিরও বেশি মানুষ গৃহবন্দি। সবচেয়ে বেশি ২.৪ কোটি মানুষ জিলিন প্রদেশের। এর পরে শেনজেনের ১.৭৫ কোটি এবং ডংগুয়ানের ১ কোটি মানুষ লকডাউনে রয়েছে।                           

অন্যদিকে, দেশে করোনার গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন  ২ হাজার ৫৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫০৩। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৭ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭।  

এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৯৭৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৯৬ হাজার ৬২।  অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৪৪ হাজার ৮৫৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৮৯ লক্ষ ৪০ হাজার ১৮৭।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget