এক্সপ্লোর

করোনা চলছে পুরোদমে, তারই মধ্যে চালু হল চিনের বার্ষিক কুকুর মাংসের মেলা

চিনের কৃষি মন্ত্রক ঠিক করেছে কুকুরকে এবার থেকে খাবারের বদলে পোষ্য হিসেবে স্বীকৃতি দেবে তারা, যদিও এর ফলে ইউলিনে কুকুর মাংসের মেলা বসা কীভাবে বন্ধ হবে তা পরিষ্কার নয়।

বেজিং: চিনের দক্ষিণ পশ্চিম ইউলিন শহরে শুরু হয়ে গেল বার্ষিক ১০ দিনের কুকুরের মাংসের উৎসব। হাজার হাজার মানুষ যোগ দেন এই উৎসবে, খাঁচায় আটকানো কুকুর কিনে বাড়ি নিয়ে যান, কেটে কুটে রান্নার জন্য। তবে পশুপ্রেমীদের দাবি, কুকুরের সংখ্যা এবার কমেছে। পশুপ্রেমীদের আশা, এ বছরের পর বন্ধ হবে কুকুর মাংসের উৎসব। বন্য প্রাণী ব্যবসা এবং খেয়ে ফেলা রুখতে নানা আইন আনছে প্রশাসন। পোষা প্রাণীদের রক্ষাতেও আইন আসছে।  জীবজন্তুদের অধিকার নিয়ে কাজ করা হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনালের চিনা নীতি বিশেষজ্ঞ পিটার লি বলেছেন, তাঁর আশা, শুধু প্রাণীদের কথা ভেবে নয়, শহরের মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা কথা মাথায় রেখেও ইউলিন শহর এমন উৎসব করা থেকে নিজেকে ভবিষ্যতে বিরত রাখবে। কারণ এইভাবে কুকুর ও কুকুর মাংসের কেনাকাটার জন্য স্থানীয় বাজার ও রেস্তোঁরাগুলিতে যেমন ভিড়ভাট্টা হচ্ছে তা জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে চিনের ইউহান শহর থেকে, মনে করা হয় বাদুড় থেকে মানব শরীরে সংক্রমিত হয় এই রোগ। এরপরই বাদুড়, সাপ, প্যাঙ্গোলিন, গিরগিটির মত জীবজন্তু খাওয়া নিয়ে একটু সংযত হওয়ার কথা ভাবছে চিন, বন্য প্রাণী ব্যবসা বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে এপ্রিলে শেনজেন শহরে কুকুর মাংস খাওয়া নিষিদ্ধ হয়। তারাই চিনের প্রথম শহর যারা এই নিষেধাজ্ঞা জারি করল। চিনের কৃষি মন্ত্রক ঠিক করেছে কুকুরকে এবার থেকে খাবারের বদলে পোষ্য হিসেবে স্বীকৃতি দেবে তারা, যদিও এর ফলে ইউলিনে কুকুর মাংসের মেলা বসা কীভাবে বন্ধ হবে তা পরিষ্কার নয়। পশুপ্রেমীরাও মেনে নিচ্ছেন, কুকুরের মাংসের ওপর নিষেধাজ্ঞা বসলেই তা খাওয়া বন্ধ হয়ে যাবে এমন নয়, এ জন্য সময় লাগবে।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget