এক্সপ্লোর

দুই সেনাবাহিনীর সংঘর্ষের পর লাদাখে ভারত-চিন সীমান্তের কাছে চিনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে, দাবি সূত্রের

যদিও পরে ভারতীয় বিমানবাহিনী জানায়, এটা নিয়মিত মহড়া প্রক্রিয়া, আকাশসীমা লঙ্ঘিত হয়নি। সূত্রের খবর, সেদিনই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে প্রায় ২৫০ ভারতীয় ও চিনা সেনা জওয়ানের হাতাহাতি, সংঘর্ষ হয়। হিংসাত্মক মেজাজে সংঘাতে জড়ায় দুপক্ষ, পরস্পরকে ইট-পাথর ছোঁড়াছুঁড়িও হয়। ৭০-৮০ জন ভারতীয় সেনা জওয়ান জখম হন বলে জানিয়েছে সূত্রটি।

নয়াদিল্লি: ভারতের সঙ্গে সংঘাতের পারদ বৃদ্ধির আশঙ্কা ছড়িয়ে পূর্ব লাদাখে দুটি চিনা সামরিক হেলিকপ্টারকে গত সপ্তাহে ভারতের আকাশসীমার খুব কাছ দিয়ে যেতে দেখা গিয়েছে বলে খবর। এগুলি চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ)। গত ৫ মে দুপুরে লাদাখে ভারতীয় বায়ুসেনার এক সিনিয়র অফিসার আকাশে যখন রেকি করছিলেন, প্রায় একই সময়ে চিনা হেলিকপ্টারগুলিকে দেখা যায় বলে জানিয়েছে একটি সূত্র। পালটা ভারতীয় বায়ুসেনাও সঙ্গে সঙ্গে এলাকায় টহল দিতে লে-র বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই জেটবিমান পাঠায়। যদিও পরে ভারতীয় বিমানবাহিনী জানায়, এটা নিয়মিত মহড়া প্রক্রিয়া, আকাশসীমা লঙ্ঘিত হয়নি। সূত্রের খবর, সেদিনই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে প্রায় ২৫০ ভারতীয় ও চিনা সেনা জওয়ানের হাতাহাতি, সংঘর্ষ হয়। হিংসাত্মক মেজাজে সংঘাতে জড়ায় দুপক্ষ, পরস্পরকে ইট-পাথর ছোঁড়াছুঁড়িও হয়। ৭০-৮০ জন ভারতীয় সেনা জওয়ান জখম হন বলে জানিয়েছে সূত্রটি। এ ঘটনার জেরে দুদেশই সীমান্তে অতিরিক্ত বাহিনী নিয়ে এসে মোতায়েন করে। তবে সংঘর্ষের পরদিনই দুপক্ষের স্থানীয় কম্যান্ডাররা বৈঠকে বসেন উত্তেজনা প্রশমনে। গত শনিবার চিন-ভারত সীমান্তের সিকিম সেক্টরের নাকু লা পাসেও প্রায় ১৫০ চিনা ও ভারতীয় জওয়ানের মুখোমুখি সংঘাত হয়। দুপক্ষের দশ জওয়ান জখম হয়। গত বছরের সেপ্টেম্বরে পূর্ব লাদাখের পাঙ্গং সো হ্রদের ধারে হাতাহাতিতে জড়িয়েছিল ভারত ও চিনা জওয়ানরা। যদিও দুপক্ষের ওপর মহলের বৈঠকে বিষয়টি মিটিয়ে ফেলা হয়। তবে ভারতীয় ও চিনা সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক কালে সবচেয়ে বড়, বেশিদিনের দ্বন্দ্ব তৈরি হয় ২০১৭র ১৬ জুন থেকে ডোকালামে দুপক্ষের সংঘাতে। ৭৩ দিন চলেছিল অচলাবস্থা। শেষ হয়েছিল ২০১৮র ২৮ আগস্ট। বিতর্কিত এলাকায় চিনা সেনাবাহিনীর রাস্তা নির্মাণ ভারতীয় বাহিনীর বন্ধ করা থেকেই এর সূত্রপাত ঘটে। ডোকালাম সংঘাতের কয়েক মাস বাদে ২০১৮-র এপ্রিলে চিনের উহান শহরে অনুষ্ঠিত প্রথম অঘোষিত শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিং ঠিক করেন, তাঁরা নিজেদের সেনাবাহিনীকে ‘কৌশলগত রূপরেখা’ দেবেন যাতে যোগাযোগ জোরদার করার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আস্থা, বোঝাপড়া গড়ে ওঠে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসার ঘটানোয় জোর দিতে দুই নেতা গত বছর অক্টোবরে চেন্নাইয়ের কাছে মমল্লপুরমে দ্বিতীয় অঘোষিত শীর্ষবৈঠক করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'যখনই পাকিস্তানের দল বা প্রতিনিধিদল ভারতে এসেছে...', চাঞ্চল্যকর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের
'যখনই পাকিস্তানের দল বা প্রতিনিধিদল ভারতে এসেছে...', চাঞ্চল্যকর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন আধিকারিকের
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget